ছবি-সংগৃহীত
জাতীয়
গুলশানে অগ্নিকাণ্ড

দগ্ধ আরও একজনের মৃত্যু 

সান নিউজ ডেস্ক: রাজধানীর গুলশানে আগুনের ঘটনায় জেড. এইচ. শিকদার উইমেন্স মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: গুলশানে অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন শিকদার মেডিকেলের প্রশাসনিক কর্মকর্তা মো. আক্তারুজ্জামান। এছাড়াও সংকটাপন্ন অবস্থায় আরেকজনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

তিনি জানান, রাত সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজু (৩৮) নামের একজন মারা গেছে। ঠিকানায় তার বাসা গুলশান-২ লেখা হয়েছে।

এ নিয়ে গুলশানের আগুনের ঘটনায় দু’জনের মৃত্যুর তথ্য পাওয়া গেল। রাতে আনোয়ার হোসেন নামে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। আনোয়ার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ফাহিম সিনহার বাসায় বাবুর্চি হিসেবে কাজ করতেন।

আরও পড়ুন: ব্রাজিলে বন্যা-ভূমিধসে নিহত ৩৬

আক্তারুজ্জামান বলেন, বর্তমানে আমাদের হাসপাতালে কেউ ভর্তি নেই। তবে সব মিলিয়ে ৭ জন রোগী আমাদের এখানে আসেন। তাদের মধ্যে কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে যান। রাতে আরেকজনকে সঙ্কটাপন্ন অবস্থায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়।

এর আগে, রোববার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান-২ নম্বরে মানারাত ইন্টারন্যাশনাল স্কুলের পাশে সন্ধ্যা ৭টার দিকে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন। খবর পেয়ে সেখানে ফায়ার সার্ভিসের সাথে যোগ দেয় বিমান বাহিনীর একটি দল।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

সরকারের অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে দেশের সব শিক্ষা প্রত...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা