ছবি : সংগৃহিত
নারী

রাঙ্গামাটিতে নৌকাডুবি, ২ পর্যটকের মৃত্যু

আবু রাসেল সুমন, জেলা প্রতিনিধি : রাঙ্গামাটিতে তীর্থভ্রমণে গিয়ে নৌকাডুবে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন।

আরও পড়ুন : শিক্ষক হত্যার ১০ বছর পর ৫ জনের কারাদণ্ড

সোমবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের রিজার্ভ বাজার ডিসি বাংলো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হেনা রানী (৫৫) ও পুষ্প রাণী (৭০) । আর আহতরা হলেন, নমিতা বর্মন (৩৫), মীনা রাণী বর্মন (৪৫) ও সতীন্দ্র মণ্ডল (৬০)।

দুইজন নিহত হওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক শওকত আকবর।

আরও পড়ুন : ফাল্গুন মাসে কম্বল বিতরণ করে সমালোচনার মুখে!

শওকত আকবর বলেন, নৌকাডুবির ঘটনায় আমাদের কাছে পাঁচজনকে আনা হয়েছিল। তার মধ্যে দুইজন হাসপাতালে আনার আগেই মারা যান। আর বাকি তিনজনের চিকিৎসা চলছে। একজনের অবস্থা এখনো আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শী শ্রীপন বর্মণ বলেন, আমরা জয়পুরহাট থেকে ৫৪ জনের একটি টিম তীর্থযাত্রার উদ্দেশ্যে বের হয়েছি। আমরা সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় ঘুরে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে ঘুরতে এসেছিলাম।

আরও পড়ুন : ভোলায় যুব লীগের বিক্ষোভ মিছিল

তিনি বলেন, আমরা কাপ্তাই হ্রদে সারাদিন ঘুরে ফেরার পথে হঠাৎ নৌকার সঙ্গে কিসের যেন ধাক্কা লাগে। এতে নৌকার তলা ফেটে গিয়ে পানি ঢুকতে থাকে। পরে আশপাশের নৌকা এসে আমাদের উদ্ধার করে।

সান নিউজ/জেএইচ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা