আন্তর্জাতিক

১০ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের নাবলুসে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ ঘটনায় আরও ১০২ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: বঙ্গবন্ধুকে মুছে ফেলার চেষ্টা হয়েছিল

বুধবার (২০ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যাম আল জাজিরা।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণাণয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর গুলিতে ১০ ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আহত হয়েছে প্রায় ১০২ জন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন: সোমালিয়ায় জঙ্গি হামলা, নিহত ১০

আল জাজিরা বলছে, নাবলুসে লায়ন্স ডেন নামের একটি সশস্ত্র দলের যোদ্ধা হোসাম ইসলিম এবং মোহাম্মদ আব্দুলঘানিকে গ্রেফতার করতে আসে ইসরায়েলি বাহিনী। তাদের দু’জনই গুলিতে নিহত হয়েছেন।

এ হামলার প্রতিবাদে ফিলিস্তিনের রাজনৈতিক দলগুলো ধর্মঘটের ডাক দিয়েছে। এছাড়া ইসরায়েলি সেনাবাহিনীর চেকপয়েন্টগুলোতে বিক্ষোভ করার আহ্বান জানিয়েছেন তারা।

আরও পড়ুন: বিএনপি একুশের চেতনাবিরোধী

প্রসঙ্গত, ২০২৩ সালের শুরু থেকে এ পর্যন্ত দখলকৃত স্থানগুলোতে ইসরায়েলিদের হাতে ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে ১৩ জনই শিশু।

গত বছর থেকেই হামলার পরিমাণ বাড়িয়ে দিয়েছে ইসরায়েল। ২০২২ সালে ইসরায়েলি দখলদার হাতে শুধুমাত্র পূর্ব তীরেই প্রাণ হারান ১৭১ জন ফিলিস্তিনি। ২০০৬ সালের পর যা ফিলিস্তিনিদের জন্য সবচেয়ে রক্তক্ষয়ী বছর ছিল।

সান ‍নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা