রাজনীতি

বিএনপি একুশের চেতনাবিরোধী

সান নিউজ ডেস্ক: বিএনপি একুশের চেতনাবিরোধী মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মাতৃভাষা রাষ্ট্রভাষা হয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে, এই মাতৃভাষা বিশ্ব স্বীকৃতি পেয়েছে শেখ হাসিনার জন্য। মাতৃভাষাকে অপমান করেছেন বিএনপি। বিএনপি একুশের চেতনাবিরোধী, একাত্তরের চেতনাবিরোধী।

আরও পড়ুন: চট্টগ্রামে উপ-নির্বাচন ২৭ এপ্রিল

বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে আগুন সন্ত্রাস ও জঙ্গিবাদের বিশ্বস্ত ঠিকানা বিএনপি। বিএনপি বলে দলবাজি করি আমরা, কীসের দলবাজি? দলবাজি তো আপনারা (বিএনপি) করেন।

আরও পড়ুন: কারাগারে সাবেক এমপি আরজু

সেতুমন্ত্রী বলেন, বিএনপি বলে আমরা দলবাজি করি, গতকাল প্রভাতফেরি করে শহীদ মিনারে গেলাম, আমাদের একটা মিনিট সময় লাগেনি। আমরা ৩ ঘণ্টায় সেখানে পৌঁছে বেদীতে ফুল দিয়ে এক মিনিটও দাঁড়াইনি। কোথায় দলবাজি করলাম? দলবাজিটা করলাম কীভাবে? বিএনপির কি মনে নেই, ক্ষমতায় থাকাকালীন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, আপনাদের নেত্রী ফুল দেওয়ার জন্য মূল বেদীতে উঠেছিলেন। শহীদ মিনারকে কারা অপমান করেছে?

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এই শহীদ মিনারে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে (এখানে বসে আছেন) খুর দিয়ে ১৪ ইঞ্চি কাটা হয়েছে। বিশাল গর্ত, রক্তে রক্তে ভিজে গেছে শহীদ মিনার। কারা করেছে? তার বেঁচে থাকার কথা ছিল না, কারা করেছে?

আরও পড়ুন: সোমালিয়ায় জঙ্গি হামলা, নিহত ১০

তিনি বলেন, বেগম জিয়া ক্ষমতায় থাকাকালে সাভার স্মৃতিসৌধে আমাদের নেত্রী শেখ হাসিনা ফুল দিতে গিয়েছিলেন। কী দৃশ্যপট, আমাদের নেতাদের উপর কী অত্যাচার, সিভিল বেশে, নিরাপত্তা বাহিনীর লোক দিয়ে পেটানো হয়েছিল। কোনো রকমে ফুল দিয়ে নেত্রীকে ফিরতে হয়েছিল। এভাবে তারা অত্যাচার করেছে। শেখ হাসিনা যেখানে গেছেন সেখানেই বাধা, শহীদ মিনারে বাধা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা