রাজনীতি

বাংলাদেশই ভাষার জন্য রক্ত দিয়েছিল

আদিল হোসেন তপু, ভোলা: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক মন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ ১৯৫২ সালের ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে বলেছেন, বাংলাদেশ একমাত্র দেশ, যেই দেশ ভাষা জন্য রক্ত দিয়েছিল। বাংলাদেশ গর্বিত জাতি। আমরা মায়ের ভাষার জন্য রক্ত দিয়ে মাতৃভাষার অধিকার আদায় করেছি।

আরও পড়ুন: ১৯ জনকে ফেরত পাঠাল মালয়েশিয়া

মঙ্গলবার বেলা ১২ টায় ভোলা জেলা আওয়ামী লীগের আয়োজনে শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় ঢাকা থেকে ভাচুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভোলা জেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুল কাদের মজনুর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম,জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক আরজু, সদরউপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলী নেওয়াজ পলাশ, জেলা শ্রমীকলীগ সভাপতি হারুন হাওলাদার, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম, জেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি আবু ছায়েম প্রমূখ। এসময় আলোচনা সভায় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে রাত ১২টা এক মিনিটে সরকারি স্কুল মাঠ কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা, সকালে দলীয় কার্যালয়ের সামনে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনটির নেতা-কর্মীরা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে...

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৮ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

দুর্যোগ মোকাবিলায় ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরও জোরদার করতে জাপান ইন্টারন্যাশনাল কো-...

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন, লড়ছেন ফখরুল-অলি আহমেদ

রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত...

পিরোজপুরে মাদক, চুরি ও ছিনতাই রুখতে ডিসি-এসপিকে স্মারকলিপি  

পিরোজপুর সদর উপজেলা কলাখালী ইউনিয়নে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ওয়ারেন্ট ভুক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা