আন্তর্জাতিক

দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরে ২ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

আরও পড়ুন : আরাভ খানকে ফেরানো অসম্ভব নয়

বুধবারের (১০ মে) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল-জাজিরার।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণাঞ্চলীয় গাজা উপত্যকায় একটি গাড়ির ওপর ইসরায়েলি বিমান হামলায় দুই ফিলিস্তিনি প্রাণ হারান।

আরও পড়ুন : ৫৫৫ বাংলাদেশিকে জেদ্দা নেওয়া হচ্ছে

এর আগে, দিনের শুরুতে ড্রোনসহ ৪০টি এয়ারক্রাফট নিয়ে দফায় দফায় গাজা উপত্যকায় ফিলিস্তিনি লক্ষ্যবস্তুর ওপর হামলা চালায় ইসরায়েল। এতে ফিলিস্তিনি ইসলামিক জিহাদ আন্দোলনের দুই নেতা, তাদের স্ত্রী-সন্তানসহ অন্তত ১৩ জন নিহত হন।

বুধবার সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিও ক্লিপগুলোতে জেনিনের দক্ষিণে কাবাতিয়া শহরে গুলিবিদ্ধ দুই ফিলিস্তিনিকে দেখানোর দাবি করা হচ্ছে, যেখানে বিক্ষোভকারীদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

আরও পড়ুন : ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা শহরটিতে ‍বিপুল সংখ্যক ইসরায়েলি সৈন্য উপস্থিতির কথা জানিয়েছেন। দখলদার বাহিনী রাস্তায় গাড়ি থামাচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে অভিযান চালাচ্ছে।

চলতি বছরে এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হাতে কমপক্ষে ১২৩ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। একই সময় পৃথক হামলায় ১৯ ইসরায়েলিও নিহত হয়েছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা