আন্তর্জাতিক

রাজনীতির শিকার রোনাল্ডো

আন্তর্জাতিক ডেস্ক: কাতার বিশ্বকাপ ছিল রোনাল্ডোর শেষ বিশ্বকাপ। এ টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে বিদায় নেয় পর্তুগাল। তবে ওই গুরুত্বপূর্ণ ম্যাচে শুরুর একাদশে রাখা হয়নি সিআরসেভেনকে। বিশ্বকাপে রোনাল্ডো রাজনীতির শিকার হয়েছেন বলে অভিযোগ তুলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

আরও পড়ুন: মেট্রোরেল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

তুরস্কের এরজুরুম প্রদেশে রোববার একটি যুব ইভেন্টে বক্তৃতাকালে এসব অভিযোগ করেন তিনি। খবর আলজাজিরার।

এরদোগান বলেন, ‘ওরা রোনাল্ডোকে কাজে লাগায়নি। দুর্ভাগ্যবশত, তারা তার ওপর রাজনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। ম্যাচের মাত্র ৩০ মিনিট বাকি থাকতে রোনাল্ডোর মতো একজন ফুটবলারকে মাঠে পাঠানো হয়েছে। এটি তার মনস্তত্ত্বকে নষ্ট করেছে এবং তার তেজোদীপ্ততা কেড়ে নিয়েছে।’

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে তুষারঝড় : নিহত বেড়ে ৬৫

রিসেপ তাইয়েপ এরদোগান বলেন ‘রোনাল্ডো এমন একজন ব্যক্তি, যিনি ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছেন’।

প্রসঙ্গত, মরক্কোর বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচের দ্বিতীয়ার্ধে বিকল্প হিসেবে মাঠে নামানো হয়েছিল রোনাল্ডোকে। এর আগে শেষ ষোলোর ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচেও বেঞ্চে বিকল্প হিসেবে দেখা গিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড এবং রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা ফুটবলারকে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা