আন্তর্জাতিক

জঙ্গি শামীমা পাচার, নেপথ্যে যৌনতা

সান নিউজ ডেস্ক: শামীমার আইনজীবীরা বলেছেন, ২০১৯ সালে যুক্তরাজ্যের সে সময়কার স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ শামীমার ব্রিটিশ নাগরিকত্ব বাতিলের যে সিদ্ধান্ত গ্রহণ করেন তা বেআইনি। কারণ, শামীমা পাচারের শিকার হওয়ার সময় শিশু ছিলেন কিনা সে বিষয়টি বিবেচনায় আনা হয়নি। শামীমার বয়স এখন ২৩ বছর।

আরও পড়ুন: কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ৮

২০১৫ সালে মাত্র ১৫ বছর বয়সে ইসলামিক স্টেটে (আইএস) যোগ দিতে লন্ডন থেকে সিরিয়ায় পাড়ি জমান শামীমা বেগম। জঙ্গিবাদে জড়ানোর অভিযোগে ২০১৯ সালে খুয়েছেন ব্রিটিশ নাগরিকত্ব।

এবার তার আইনজীবীদের দাবি, বাংলাদেশি বংশোদ্ভূত শামীমা বেগম যৌন নিগ্রহের জন্য মানবপাচারের শিকার হয়েছিলেন। বিবিসি’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: রাজস্ব আদায়ে ঘাটতি ৬০০০ কোটি টাকা

সোমবার (২১ নভেম্বর) যুক্তরাজ্যের ‘স্পেশাল ইমিগ্রেশন আপিলস কমিশন’ (এসআইএসি)-এ শামীমার আইনজীবীরা এ ধরনের যুক্তি তুলে ধরেন। যুক্তরাজ্যের নাগরিকত্ব অপসারণকে চ্যালেঞ্জ করার বিষয়টি নিয়ে পাঁচ দিনের অভিবাসন শুনানি চলছে সেই আদালতে।

এদিকে, যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তার নাগরিকত্ব ফিরিয়ে দিলে জননিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবে।

শামীমা উত্তর সিরিয়ার একটি শরণার্থী শিবিরে আছেন। ২০১৯ সালে সেখানে প্রথম তার খোঁজ মেলে। সেখানে তার একটি সন্তানও হয়েছিল, যদিও পরে শিশুটি মারা যায়। শামীমা সে সময় জানান, এটি তার তৃতীয় সন্তান।

তবে শামীমাকে কানাডার নিরাপত্তা সংস্থার এক গুপ্তচর সিরিয়ায় পাচার করেছিল বলে গত আগস্টে সংবাদ প্রকাশ করে বিবিসি। তাদের কাছে এমন কিছু নথিও আছে, যাতে এই গুপ্তচর দাবি করেন, তিনি শামীমা বেগমের পাসপোর্টের বিস্তারিত তথ্য কানাডাকে জানিয়েছিলেন এবং আরও ব্রিটিশ নাগরিককে লড়াই করার জন্য পাচার করেন।

আরও পড়ুন: জাভায় ভূমিকম্প, নিহত বেড়ে ১৬২

পূর্ব লন্ডনের তিন স্কুলছাত্রী শামীমা বেগম, খাদিজা সুলতানা ও আমিরা আবাসি ২০১৫ সালে সিরিয়ায় পাড়ি জমান। ইস্তাম্বুলের প্রধান বাস স্টেশনে তাদের সঙ্গে মোহাম্মদ আল রশিদ নামে এক ব্যক্তির দেখা হয়। এই ব্যক্তি তাদের সিরিয়ায় আইএস নিয়ন্ত্রিত এলাকায় যেতে সাহায্য করেন। জানা গেছে, মোহাম্মদ আল রশিদ যখন এভাবে সিরিয়ায় লোকজনকে পাচার করছিলেন, তখন তিনি কানাডার একটি নিরাপত্তা গোয়েন্দা সংস্থার কাছে তথ্য পাঠাতেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা