ইন্দোনেশিয়ায় ভূমিকম্প, নিহত বেড়ে ১৬২
আন্তর্জাতিক

জাভায় ভূমিকম্প, নিহত বেড়ে ১৬২

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ায় জাভা দ্বীপে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬২। আহত হয়েছেন ৩২৬ জন।

আরও পড়ুন : ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ৪৪

সোমবার (২১ নভেম্বর) ইন্দোনেশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, প্রধান দ্বীপ জাভায় মাঝারি মাত্রার এই ভূমিকম্পে ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ভূমিধসের ঘটনাও ঘটেছে।

ভূমিকম্পে ১৬২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির পশ্চিম জাভার গভর্নর রিদওয়ান কামিল।

ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার প্রায় ৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে সিয়ানজুর শহর।

আরও পড়ুন : চীনে কারখানায় অগ্নিকাণ্ড, নিহত ৩৬

মার্কিন ভূ–তাত্ত্বিক জরিপ সংস্থাও ভূমিকম্পের উৎপত্তিস্থল পশ্চিম জাভার সিয়ানজুর অঞ্চল বলে নিশ্চিত করেছে।

বার্তা সংস্থা রয়টার্সকে ৪৮ বছরের কুকু নামের একজন বাসিন্দা বলেন, সবকিছু চাপা পড়েছে। আমার সন্তানসহ আমিও চাপা পড়ি। কিন্তু ভাগ্যের জোরে আমরা বেঁচে গেছি।

আরও পড়ুন : ভারতে ট্রাকের ধাক্কায় নিহত ১২

তিনি কান্না করতে করতে আরও বলেন, চাপা পড়ার কারণে আমার দুটো সন্তানের অবস্থা খুবই খারাপ। আমি তাদের খুঁড়ে বের করে হাসপাতালে নিয়ে এসেছি। কিন্তু আমার আরও এক সন্তান এখনও নিখোঁজ।

আরও পড়ুন : মাহাথিরের পরাজয়, জামানত বাজেয়াপ্ত

ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম অ্যানতারাকে জাতীয় পুলিশের একজন মুখপাত্র বলেন, ক্ষতিগ্রস্ত এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আহত ও নিহতদের উদ্ধারে তারা সহযোগিতা করছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা