পদত্যাগ করলেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যান
আন্তর্জাতিক

পদত্যাগ করলেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : বৃটেনের নবনির্বাচিত প্রধানমন্ত্রী লিজ ট্রাস ক্ষমতা গ্রহনের পর থেকে সমস্যা যেন তার পিছু ছাড়ছেই না। চলতি মাসেই বরখাস্ত হয়েছেন তার অর্থমন্ত্রী কোয়াসি কোয়াটেংকে। এর রেশ না কাটতেই পদত্যাগ করলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যান।

আরও পড়ুন : সংকটে ব্রিটেনের প্রধানমন্ত্রী

ব্যক্তিগত ইমেইল থেকে সরকারি নথি পাঠিয়েছিলেন। নিয়ম লঙ্ঘনের জন্যই পদত্যাগ করেছেন বলে দাবি করেছেন সুয়েলা। যদিও আদৌ সেটাই কারণ কিনা, তা নিয়ে শুরু হয়েছে গুঞ্জন।

বুধবার (১৯ অক্টোবর) টুইটারে নিজ পদত্যাগপত্র পোস্ট করে সুয়েলা দাবি করেছেন, অভিবাসন-সংক্রান্ত সরকারি নীতির পক্ষে সমর্থন জোগাড়ের উদ্দেশ্যে ব্যক্তিগত ইমেইল থেকে এক 'সংসদীয় সতীর্থকে' ইমেইল পাঠিয়েছিলেন।

ফলে লঙ্ঘিত হয়েছে নিয়ম। অভিবাসন-সংক্রান্ত ওই নথির অধিকাংশই সংসদ সদস্যরা জানলেও পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন বলে তিনি দাবি করেন।

আরও পড়ুন : ক্ষমতা হারানোর শঙ্কায় ব্রিটিশ প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী লিজ ট্রাস তার স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফাপত্র গ্রহণ করে বলেছেন, 'আপনার ইস্তফাপত্র গ্রহণ করছি এবং আপনি যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন, সেটার প্রতি সম্মান প্রদর্শন করছি।

ট্রাস আরও বলেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মন্ত্রিত্বের ক্ষেত্রে নিয়ম পালন করা হবে এবং মন্ত্রিসভার গোপনীয়তা বজায় রাখা হবে।' সূত্র : হিন্দুস্তান টাইমস।

এদিকে প্রধানমন্ত্রী লিজ ট্রাসের অফিস থেকে জানানো হয়েছে, সাবেক পরিবহনমন্ত্রী গ্রান্ড শ্যাপস স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যানের স্থলাভিষিক্ত হয়েছেন।

এর আগে বৃটিশ অর্থমন্ত্রী কোয়াসি কোয়াটেংকে বরখাস্ত করে জেরেমি হান্টকে নতুন অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী লিজ ট্রাস।

আরও পড়ুন : ভুল সিদ্ধান্তের দায়ভার নিচ্ছি

সাবেক অর্থমন্ত্রী কোয়োটেংয়ের নেয়া নতুন অর্থনৈতিক পরিকল্পনার কারণে যুক্তরাজ্যের বাজারের ওপর চাপ পড়ার পাশাপাশি পাউন্ডের অবমূল্যায়নের কারণে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির প্রেক্ষাপটে লিজ ট্রাস কঠিন সিদ্ধান্তটি নিলেন।

কোয়াটেং দায়িত্ব গ্রহনের ছয় সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে বরখাস্ত হলেন। জানা যায়, চলতি বছরের গত ২৩ সেপ্টেম্বর কোয়াটেং অর্থপরিকল্পনা নিয়ে যে মিনি বাজেট পেশ করেছিলেন তা নিয়ে বিতর্ক তৈরি হয়।

তিনি সরকারের করের ক্ষেত্রে বড় ধরনের ছাড় দিতে ঋণ গ্রহণ বাড়ানোর যে পরিকল্পনা জানান তাতেই চাপে পড়ে যুক্তরাজ্যের বাজার। পাশাপাশি পাউন্ডেরও অবমূল্যনায়ন ঘটে।

আরও পড়ুন : ব্রিটেনের নতুন অর্থমন্ত্রী জেরেমি হান্ট

ট্রাস এর পরিপ্রেক্ষিতে গত ৬ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণের পর শুক্রবার প্রথমবারের মতো সংক্ষিপ্ত এক সংবাদ সম্মেলনে বিনিয়োগকারী ও ব্রিটিশ ভোটারদের খুব কমই আশ্বস্ত করতে পেরেছিলেন। অর্থনৈতিক স্থিতিশীলতার জন্যে তিনি ব্যাপকভাবে কাজ করেছেন বলেও জানান।

সংবাদ সম্মেলনে ট্রাস ভীত চোখে চারপাশে তাকান এবং খুব হালকাভাবে মাত্র চারটি প্রশ্নের জবাব দেন।

তিনি বলেন, আমি করের বোঝা কমিয়ে মজুরি ও প্রবৃদ্ধি বাড়াতে চাই।

এদিকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্টকে নতুন অর্থমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন ট্রাস। তিনি চলতি বছরের চতুর্থ চ্যান্সেলর।

আরও পড়ুন : বরখাস্ত হলেন ব্রিটেনের অর্থমন্ত্রী

প্রসঙ্গত, ব্রিটেনে সবচেয়ে কম সময় অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করা দ্বিতীয় ব্যক্তি হলেন কোয়াসি কোয়াটেং। এর আগে সবচেয়ে কম সময় এ দায়িত্ব পালন করেন ইয়ান ম্যাক্লিওড। তিনি ১৯৭০ সালে দায়িত্ব নেয়ার ৩০ দিনের মাথায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

ট্যাক্স ইস্যুতে করেন অর্থমন্ত্রী কাওয়াসি কোয়াটেং এর বরখাস্তের পর থেকেই গুনঞ্জন চলছে প্রধানমন্ত্রীকেও শিগগির পদত্যাগ করতে হতে পারে।

আরও পড়ুন : বৃটেনে চীনা কনস্যুলেটে মারধর

বুধবার (১৯ অক্টোবর) ট্রাসের রাজনৈতিক মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদ থেকে লিজের পদত্যাগ করার কোনো পরিকল্পনা নেই।

এ মাসের শেষের দিকেও লিজ ট্রাস ক্ষমতায় থাকবেন কি না এমন প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, হ্যাঁ থাকবেন।

লিজ ট্রাস পদত্যাগ করবেন কি না এমন প্রশ্নের জবাবে মুখ্যপাত্র বলেন, প্রধানমন্ত্রীর পদ থেকে তিনি পদত্যাগ করছেন না।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

মন্ত্রিসভায় যুক্ত হবে নতুন দুই সদস্য, কাল হতে পারে প্রজ্ঞাপন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের পরিবর্তন...

আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: ইশরাক

চব্বিশের স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও পুনর্বাসন এবং শহীদ পর...

প্রধান নদীগুলোর পানি বিপৎসীমার নিচে

দেশের সব প্রধান নদ-নদীর পানি বর্তমানে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে...

রাষ্ট্রপতি নির্বাচন হবে যেভাবে

দীর্ঘ ৩৫ বছর পর সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে।...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৯ আগ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা