বরখাস্ত হলেন ব্রিটেনের অর্থমন্ত্রী
আন্তর্জাতিক

বরখাস্ত হলেন ব্রিটেনের অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: মাত্র ছয় সপ্তাহ দায়িত্ব পালনের পরই যুক্তরাজ্যে অর্থমন্ত্রীর পদ থেকে বরখাস্ত হলেন কাওয়াসি কাওয়ারতেং।

আরও পড়ুন: দেশে আরও ৪ জনের প্রাণহানি

দায়িত্ব নেওয়ার পর তিনি একটি মিনি বাজেট ঘোষণা করেন। এর প্রভাবে যুক্তরাজ্যের অর্থনৈতিক পরিস্থিতিতে ধস নামে। ডলারের বিপরীতে ব্রিটিশ পাউন্ডের রেকর্ড দরপতন হয়। এ মিনি বাজেটের প্রভাবে দেশটিতে মর্গেজের দামও বৃদ্ধি পায়।

এমন পরিস্থিতি সৃষ্টি হওয়ায় মাত্র ৬ সপ্তাহের মধ্যেই তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেন প্রধানমন্ত্রী লিজ ট্রাস।

আরও পড়ুন: বিএনপি’র কথায় সরকার পতন নয়

প্রধানমন্ত্রী লিজ ট্রাস এবং অর্থমন্ত্রী কাওয়াসি কাওয়ারতেং দুইজন মিলে এ মিনি বাজেট ঘোষণা করেছিলেন। যার মধ্যে ছিল বড় ধরনের কর ছাড়ের বিষয়ও।

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের একটি বৈঠকে অংশ নিতে গিয়েছিলেন অর্থমন্ত্রী কাওয়াসি । সেখান থেকে শুক্রবার দ্রুত ফিরে আসেন তিনি। জানা গিয়েছিল, তার ঘোষিত মিনি বাজেট বাতিল করে দেওয়া হবে। এ নিয়ে কথা বলতেই দ্রুত ফিরে আসেন এবং বরখাস্ত হওয়ার খবর পান।

আরও পড়ুন: কম্বোডিয়ায় ফেরি ডুবে ৯ শিক্ষার্থী নিহত

প্রসঙ্গত, ১৯৭০ সালে মাত্র ৩০ দিনের জন্য অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন ইয়ান ম্যাকলিয়ড। তিনি দায়িত্ব পাওয়ার ৩০ দিনের দিন হার্ট অ্যাটাক করে মারা গিয়েছিলেন। যা অর্থমন্ত্রী হিসেবে কোনো ব্যাক্তির সবচেয়ে কম সময় দায়িত্ব পালন করার রেকর্ড। সূত্র: দ্য গার্ডিয়ান, বিবিসি

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা থাকছে কর্মসূচিতে

বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা