আব্দুল লতিফ রশিদ
আন্তর্জাতিক

ইরাকের নতুন প্রেসিডেন্ট আব্দুল লতিফ রশিদ

সান নিউজ ডেস্ক: অবশেষে ইরাকের পার্লামেন্ট সদস্যের ভোটে নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল লতিফ রশিদ। ৭৮ বছর বয়সী রশিদ এখন আরেক কুর্দি রাজনীতিবীদ ও প্রেসিডেন্ট বারহাম সালেহের স্থলাভিষিক্ত হবেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক হামলা, নিহত ৫

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) পার্লামেন্টে দুই দফা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে তিনি ১৬০ ভোট নিয়ে নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। রশিদ সালেহকে হারিয়েছে ৯৯ ভোটে । আল-জাজিরার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

রশিদ ব্রিটেন থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। ২০০৩-২০১০ সাল পর্যন্ত ইরাকে পানিসম্পদ মন্ত্রী ছিলেন তিনি। নতুন সরকার গঠনে ১৫ দিনের মধ্যে বৃহত্তম জোটকে আমন্ত্রণ জানাবেন তিনি।

আরও পড়ুন: নাইজেরিয়ায় ভয়াবহ বন্যা

গত ৭ ফেব্রুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত ইরাকে তিনবার প্রেসিডেন্ট নির্বাচনের চেষ্টা চালানো হয়। কিন্তু প্রত্যেকবার এ চেষ্টা ব্যর্থ হয়। ইরাকে প্রেসিডেন্টের পদটি আনুষ্ঠানিক। কিন্তু সরকার গঠনের আগে প্রেসিডেন্ট নির্বাচন করতে হয়। সেটিই সম্ভব হচ্ছিল না। এখন সরকার গঠনে আর কোনও বাধা থাকল না।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনিতে অভিযুক্ত যুবকের মৃত্যু

ভোলার রাজাপুরে বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর জখম করা...

সাত খুন, আবরার ও সিনহা হত্যা মামলার আপিল শুনানির তারিখ নির্ধারণ

দেশের আলোচিত তিনটি হত্যাকাণ্ডের মামলা নারায়ণগঞ্জের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা