প্রতীকী ছবি
আন্তর্জাতিক

বোরকা পরলেই জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক: সরকারের নিষেধ অমান্য করে কেউ যদি মুখ ঢাকা বোরকা পড়েন তাহলে তাকে সর্বোচ্চ ১ হাজার ডলার জরিমানা গুণতে হতে পারে। এমন একটি আইন পাশ করতে যাচ্ছে।

আরও পড়ুন: আগে তারেক মুচলেকা প্রত্যাহার করুক

বুধবার (১২ অক্টোবর) সুইজারল্যান্ডের প্রধান ডানপন্থী রাজনৈতিক দল এগেরকিঙ্গের কমিটি পার্লামেন্টে এই আইনের খসড়া বা বিল জমা দিয়েছে। পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্য বিলে সমর্থন জানালেই সেটি পরিণত হবে আইনে।

এবং ধারণা করা হচ্ছে, বিল উপস্থাপন করা হলে পার্লামেন্টের অধিকাংশ আইনপ্রণেতা তার পক্ষে ভোট দেবেন। কারণ, গত বছর যখন জনসমক্ষে মুখঢাকা বোরকা নিষিদ্ধের বিল উত্থাপন করা হয়েছিল, পার্লামেন্টের ৫১ শতাংশেরও বেশি আইনপ্রণেতা তার পক্ষে ভোট দিয়েছিলেন।

আরও পড়ুন: কর্ণফুলীতে ট্রলারডুবি, ৪ লাশ উদ্ধার

নতুন আইনের খসড়ায় বলা হয়েছে, ‘সুইজারল্যান্ডের জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এই আইন প্রস্তাব করা হচ্ছে। কাউকে শাস্তির আওতায় আনা আইনের মূল উদ্দেশ্য নয়।’

সুইজারল্যান্ডের মুসলিমদের সংগঠন দ্য ফেডারেশন অব ইসলামিক অর্গানাইজেশন ইন সুইজারল্যান্ড অবশ্য প্রস্তাবিত এই আইনের নিন্দা জানিয়ে বলেছে, ‘সাংবিধানিকভাবে নারীদের ড্রেসকোড নির্দিষ্ট করে দেওয়া নারী স্বাধীনতার পরিপন্থী একটি পদক্ষেপ।’

আরও পড়ুন: বিশ্ব ইজতেমা শুরু ১৩ জানুয়ারি

৪১ হাজার ২৮৫ বর্গকিলোমিটার আয়তনের দেশ সুইজারল্যান্ডে জনসংখ্যা ৮৬ লাখের কিছু বেশি। দেশটির মোট জনসংখ্যার ৫ শতাংশ মুসলিম এবং তাদের প্রায় সবাই তুরস্ক, বসনিয়া অ্যান্ড হারজেগোভিনা এবং কসোভো থেকে আসা।

জানা গেছে, প্রস্তাবিত নতুন আইন অনুযায়ী, সরকারের নিষেধ অমান্য করে কেউ যদি মুখঢাকা বোরকা পড়েন তাহলে তাকে সর্বোচ্চ ১ হাজার ডলার জরিমানা গুণতে হতে পারে। অর্থাৎ, বাড়ির বাইরে সড়কে চলাচল করার সময় কিংবা কর্মক্ষেত্র, রেস্তোরাঁ, সুপারমার্কেট বা যে কোনো জনসমাগমপূর্ণ স্থানে অবশ্যই মুখঢাকা বোরকা পরা থেকে নিজেকে বিরত রাখতে হবে সুইজারল্যান্ডে বসবাসকারী লোকজনকে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে যাচ্ছেন না শাকিব-পূজা

যদি কেউ মুখঢাকা বোরকা পরেন, তাহলে তার কাছ থেকে সর্বোচ্চ ১ হাজার ডলার পর্যন্ত জরিমানা আদায় করতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী। তবে কেবল মুখঢাকা বোরকার ব্যাপারে এই জরিমানা কার্যকর যাবে। কোনো মুসলিম নারী যদি তার মুখমন্ডল না ঢেকে বোরকা-হিজাব বা এই জাতীয় কোনো পোষাক পরেন, সেক্ষেত্রে তাকে আইনের আওতায় আনা হবে না।

এমনকি করোনা ও অন্যান্য অসুস্থতাজনিত প্রয়োজনে যারা মাস্ক পরেন, তাদের ওপরও কার্যকর হবে না এই আইন। এমনকি আইনের খসড়ায় ‘বোরকা’, ‘হিজাব’ ইত্যাদি শব্দও ব্যবহার করা হয়নি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

বনাঞ্চল ধ্বংস হচ্ছে বৈধ-অবৈধ করাতকলে

প্রায় ৫৩ হাজার একর সংরক্ষিত বনাঞ্চল ও পাহাড় অধ্যষিত মৌলভীবাজারে বৈধ ও অবৈধ...

রাষ্ট্র পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

রাষ্ট্র পুনর্গঠন করতে তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

মাটিরাঙায় বনফুলের মিষ্টি খেয়ে দুই শিক্ষার্থী অসুস্থ ভোক্তা অধিকার আইনে জরিমানা

খাগড়াছড়ির মাটিরাঙায় বনফুল কোম্পানির একটি শাখায় নতুন পুরাতন নষ্ট মিষ্টি মিশ্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

রাষ্ট্র পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

রাষ্ট্র পুনর্গঠন করতে তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

বনাঞ্চল ধ্বংস হচ্ছে বৈধ-অবৈধ করাতকলে

প্রায় ৫৩ হাজার একর সংরক্ষিত বনাঞ্চল ও পাহাড় অধ্যষিত মৌলভীবাজারে বৈধ ও অবৈধ...

ফেলে দেওয়া কলম থেকে হবে গাছ, পরিবেশ রক্ষায় অভিনব উদ্যেগ

একটি কলমের প্রয়োজন ফুরিয়ে গেলে আমরা সাধারণত তা ফেলে দেই। সেই ফেলে দেওয়া প্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা