বিনোদন

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন না শাকিব-পূজা

বিনোদন ডেস্ক: যুক্তরাষ্ট্রে যাচ্ছেন না শাকিব খান-পূজা চেরি। অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে যোগ দিতে সুদূর আমেরিকা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন পূজা চেরি, সেই অনুষ্ঠানেই থাকার কথা ছিল শাকিব খানের। সর্বশেষ জানা গেল, যুক্তরাষ্ট্রে যাচ্ছেন না শাকিব খানও। তাই হঠাৎ করেই পূজা চেরির যুক্তরাষ্ট্রে না যাওয়ার সিদ্ধান্তের বিষয়টি নতুন করে বেশ আলোচনার জন্মও দিয়েছে।

আরও পড়ুন: ডেঙ্গুতে একদিনে রেকর্ড ৮ মৃত্যু

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) হঠাৎ জানা গেল, যুক্তরাষ্ট্রে যাচ্ছেন না পূজা চেরি। এর কারণ হিসেবে দায়ী করা হচ্ছে শাকিব খানকে জড়িয়ে গুঞ্জন। তবে পূজা জানালেন, বিষয়টি পুরোপুরি গুজব। সম্প্রতি এমন সব গুজবে অতিষ্ঠ তিনি।

জনপ্রিয় নায়িকা বলেন, ‘এটি এখন নতুন ইস্যু তৈরি হলো। যা বলা হচ্ছে, তা ঠিক নয়। স্রেফ গুজব। আমি বুঝতে পারছি না, আর কত গুজব হবে। ওই সময় এখানে আমার শুটিংয়ের কাজ পড়ে গেছে। এ কারণে আমি আপাতত না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এর বেশি কিছু নয়।’

আরও পড়ুন: ব্যবস্থা নিজেদেরই করে নিতে হবে

এদিকে, চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে চিত্রনায়িকা পূজা চেরির গোপন প্রেম চলছে -এমন খবর বেশ কয়েকদিন ধরে মিডিয়াপাড়ায় ভেসে বেড়াচ্ছে। সম্প্রতি গুঞ্জন রটেছে, তারা নাকি বিয়েও করেছেন। বিয়ের জন্য পূজা ধর্ম পরিবর্তন করেছেন। এরইমধ্যে পূজা চেরির আমেরিকার ভিসা পাওয়ার বিষয়টি গুঞ্জনে ঘি ঢালে। চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রে ৫ বছরের ভিসা পেয়েছেন এ অভিনেত্রী। ভিসা পাওয়ার পর বেশ উচ্ছ্বাস দেখা গিয়েছিল এ নায়িকার চোখেমুখে।

তবে নারী পাচারের ওপর গল্পের ওয়েব ফিল্ম ‘পরী’ তে পূজার বিপরীতে অভিনয় করেছেন জোভান। এর পরিচালনায় রয়েছেন মাহমুদুর রহমান। এর চিত্রনাট্য লিখেছেন রায়হান খান। ‘পরী’ নামের একটি ওয়েব ফিল্মটির জন্য আটকা পড়ে গেছেন পূজা। যে কারণে ভিসা পেলেও যুক্তরাষ্ট্র যাওয়া ক্যানসেল করেছেন তিনি।

আরও পড়ুন: নির্বাচন বন্ধ করা হঠকারী সিদ্ধান্ত ছিল না

এ বিষয়ে পূজা বলেন, ‘পরী ওয়েব ফিল্ম দিয়ে একটি নতুন ওটিটি প্ল্যাটফর্ম যাত্রা শুরু হবে আমার। অবশ্যই আমার সেখানে থাকতে হবে। না থাকলে অন্যায় হবে। ওয়েব ফিল্মটির প্রচারণার অংশ হিসেবে কয়েক দিনের মধ্যে আমার ফটোশুট হবে। তা ছাড়া ওটিটির উদ্বোধনের আগে ১৬ বা ১৭ অক্টোবরের দিকে একটি অনুষ্ঠান হওয়ার কথা আছে। সেখানে আমাকে থাকতে হবে। সব মিলিয়ে এখন যুক্তরাষ্ট্রে যাচ্ছি না।’

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা