ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক হামলা, নিহত ৫

সান নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একজন অফ-ডিউটি পুলিশ কর্মকর্তাসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) নর্থ ক্যারোলাইনার রাজধানী রালেইতে এ ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: রো‌হিঙ্গা ইস্যুতে চীন নীর‌বে কাজ কর‌ছে

এর সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।।

স্থানীয় মেয়র মেরি-অ্যান বাল্ডউইন এক সংবাদ সম্মেলনে বলেছেন, বন্দুক হামলায় অন্য এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত দুজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ঘটনার বিস্তারিত কিছু জানাননি তিনি।

বাল্ডউইন বলেন, আমাদের আরও কিছু করতে হবে। আমেরিকায় এই নির্বোধ সহিংসতা বন্ধ করতে হবে। আমাদের অবশ্যই বন্দুক সহিংসতা মোকাবিলা করতে হবে।

জানা যায়, স্থানীয় সময় বিকেল ৫টার দিকে নিউস রিভার গ্রিনওয়ের কাছে গুলির ঘটনা শুরু হয়। এর প্রায় তিন ঘণ্টা পরে সন্দেহভাজন বন্দুকধারীকে পুলিশ একটি বাড়ির ভেতর আটকে ফেলেছে বলে জানান স্থানীয় মেয়র। পরে রালেই পুলিশ এক টুইটে জানিয়েছে, সন্দেহভাজনকে হেফাজতে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: কর্ণফুলীতে ট্রলারডুবি, ৪ লাশ উদ্ধার

ডব্লিউটিভিডি টেলিভিশনের খবরে বলা হয়েছে, সন্দেহভাজন ব্যক্তি লম্বা বন্দুকধারী একজন শ্বেতাঙ্গ কিশোর বলে ধারণা করা হচ্ছে।

ডব্লিউআরএএল টেলিভিশনের হেলিকপ্টার থেকে ধারণ করা ভিডিওতে দেখা গেছে, এক ডজনেরও বেশি জরুরি সেবার গাড়ি একটি জঙ্গলের মধ্য দিয়ে যাওয়া রাস্তার ওপর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে। এটি বেশ কয়েকটি অপরাধস্থলের মধ্যে একটি।

মেয়র বলেছেন, রাষ্ট্রীয় এবং স্থানীয় একাধিক আইনপ্রয়োগকারী সংস্থা ঘটনাটির তদন্তে অংশ নিয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

ফিলিস্তিনের পক্ষে ব্রিটিশ গ্রিন পার্টি

মধ্যপ্রাচ্য সংকটের প্রেক্ষাপটে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের পক্ষে জো...

বেনজিরের সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

হিমবাহ গলে বিপর্যয়ের মুখে নিউজিল্যান্ড

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগ...

কিয়ারা-সিদ্ধার্থের ঘরে আবারও আসছে নতুন অতিথি

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার সংসারে ফের...

কাশবনে যেতে না পেরে আক্ষেপ পরীমনির

ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনিকে সাম্প্রতিক সময়ে রুপালি পর্দায় খুব একটা দেখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা