চীনের রাষ্ট্রদূত লি জি‌মিং (ফাইল ছবি)
জাতীয়

রো‌হিঙ্গা ইস্যুতে চীন নীর‌বে কাজ কর‌ছে

সান নিউজ ডেস্ক: রো‌হিঙ্গা ইস‌্যু‌তে চীন নীর‌বে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত লি জি‌মিং।

আরও পড়ুন: ফিল্ডিংয়ে পাকিস্তান

বৃহস্প‌তিবার (১৩ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশে চীনের ভাবমূর্তি’ শীর্ষক অনুষ্ঠা‌নে এ কথা জানান তিনি।

চীনা রাষ্ট্রদূত ব‌লেন, রোহিঙ্গা ইস্যুতে চীন মধ্যস্থতা করছে। ইতোমধ্যে ত্রিপক্ষীয় তিনটি বৈঠক হয়েছে। বৈঠকের অগ্রগতি পুরোপুরি প্রকাশ করা এখনই ঠিক হবে না। গত মাসে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মিয়ানমার ইস্যুতে আমাকে জানিয়েছেন। পরে চীন মিয়ানমারের সঙ্গে কথা বলেছে।

আরও পড়ুন: নির্বাচন বন্ধ করা হঠকারী সিদ্ধান্ত ছিল না

তিনি ব‌লেন, এই ইস্যুতে উন্নতি ঘটছে এবং ইতিবাচক বার্তা আছে। কিন্তু সমাধানের স্বার্থে সবকিছু প্রকাশ করা যাচ্ছে না।

লি জিমিং বলেন, সহকর্মীদের নিয়ে আমি রংপুর বিভাগ পরিদর্শন করেছি। সেখানে শুধু তিস্তা প্রকল্প নয়, ওই অঞ্চলের মানুষের অর্থনৈতিক উন্নতি কীভাবে হতে পারে, তা আমরা দেখেছি। সেখানে উন্নয়ন প্রকল্পে চীন বিনিয়োগ করতে চায়। এ ছাড়া আমরা সিলেট গিয়েছিলাম। সেখানেও দেখেছি।

চীনা রাষ্ট্রদূত বলেন, আমরা তিস্তা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে চাই। বাংলাদেশের সরকার গত বছর আমাদের আনুষ্ঠানিকভাবে প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রস্তাব দিয়েছিল। ঢাকার চীন দূতাবাস প্রাথমিক মূল্যায়ন শেষে সিদ্ধান্ত নিয়েছে যে, প্রকল্পটি বাস্তবায়ন করা খুবই গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে প্রকল্পটি বাস্তবায়নের বিষ‌য়ে চীন সরকার গভীরভাবে মূল্যায়ন করছে।

আরও পড়ুন: ব্যবস্থা নিজেদেরই করে নিতে হবে

তিস্তা প্রকল্প নি‌য়ে চী‌নের আগ্রহের পাশাপা‌শি তৃতীয় প‌ক্ষ নি‌য়ে ভয় পা‌চ্ছেন রাষ্ট্রদূত। তি‌নি ব‌লেন, কিন্তু আমি খোলামেলাভাবে বলতে চাই যে, এই প্রকল্প বাস্তবায়নে চীনের কিছুটা অনীহাও আছে। কারণ প্রকল্প বাস্তবায়নের পেছনে কিছু স্পর্শকাতর বিষয় আছে, যা এরইমধ্যে আমরা টের পেয়েছি।

আমার ব্যক্তিগত অভিমত এবং উদ্বেগ হচ্ছে, যদি এই প্রকল্প বাস্তবায়নের বিষয়ে বাইরের কেউ এসে বলে বসে, এটি চীনের আরেকটি ঋণের ফাঁদ হবে অথবা এখানে যদি সুনির্দিষ্ট ভূ-রাজনৈতিক সংবেদনশীলতার কারণে বাংলাদেশ শেষ মুহূর্তে এসে বলে বসে যে, ‘দুঃখিত চীন, আমরা আর সামনে এগিয়ে যেতে পারছি না’। শেষে এমন পরিস্থিতির উদ্ভব হলে বিষয়টি আমাকে বেকায়দায় ফেলবে এবং আমি বিব্রত হব।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

বিশ্বের সেরা শহর নিউইয়র্ক

লন্ডন, প্যারিস, সিয়াটল ও সান ফ্রান্সিসকোর মতো বিশ্বখ্যাত ও প্রভাবশালী মেট্রো...

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে ছয়জনের মৃত্যু...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা