কম্বোডিয়ায় ফেরি ডুবে ৯ শিক্ষার্থী নিহত
আন্তর্জাতিক

কম্বোডিয়ায় ফেরি ডুবে ৯ শিক্ষার্থী নিহত

আন্তর্জাতিক ডেস্ক: কম্বোডিয়ার দক্ষিণ অঞ্চলে একটি নদী পার হওয়ার সময় ফেরি ডুবে অন্তত ৯ শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আরও ২ জন নিখোঁজ রয়েছেন। খবর আল-জাজিরা।

আরও পড়ুন: আবারও বেড়েছে ডিমের দাম

পুলিশ জানিয়েছে, নমপেন শহরের দক্ষিণ-পূর্বে মেকং নদীতে বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় দুর্ঘটনার পর ৪ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে দুই ছাত্র এবং দুইজন নাবিক সদস্য।

জেলা পুলিশের অধিনায়ক ডিম সমরথ বলেন, এমন ঘটনা ঘটা উচিত ছিল না, যে সময় দুর্ঘটনা ঘটে নদী তখন শান্ত ছিল।

আরও পড়ুন: নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান

তিনি আরও বলেন, নৌকাটিতে ১৫ জন যাত্রী ও নাবিক ছিল। তাদের কাছে লাইফ জ্যাকেট ছিল না।

শিক্ষার্থীরা নদীর একটি দ্বীপে বাস করত। তাদের বয়স প্রায় ১২ থেকে ১৪ বছর। বর্ষার দিনে পানি বেড়ে যাওয়ায় প্রায় প্রতিদিনই ফেরি ব্যবহার করতে হতো তাদের। একটি ইংরেজী ক্লাস শেষ করে বাড়িতে ফিরে আসার সময় ফেরিটি ডুবে যায়।

আরও পড়ুন: সিরিয়ায় বাসে বিস্ফোরণ, নিহত ১৮

পুলিশ জানিয়েছে, শুষ্ক মৌসুমে ওই নদীতে পানি কম থাকে আর তারা পায়ে হেঁটে পারাপর হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা থাকছে কর্মসূচিতে

বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা