ছবি-সংগৃহীত
খেলা

নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান

সান নিউজ ডেস্ক: ত্রিদেশীয় সিরিজের ফাইনালে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে বাংলাওয়াশ সিরিজ জয় পাকিস্তানের।

আরও পড়ুন: ফিল্ডিংয়ে পাকিস্তান

পাকিস্তানের ইনিংসে ১৫ ওভার পর্যন্ত খেলা ছিল নিউজিল্যান্ডের নিয়ন্ত্রণে। ৩৬ বলে প্রয়োজন ছিল ৬৭ রানের।

কিন্তু ১৬তম ওভারে মোহাম্মদ নওয়াজ ও হায়দার আলি কিউই স্পিনার ইশ শোধিকে এমনই তুলোধোনা করলেন যে, ম্যাচের সমীকরণই পাল্টে দিলেন তারা।

শোধির সেই ওভারে ২৫ রান সংগ্রহ করে দুই পাকিস্তানি ব্যাটার। ফলে জয়ের জন্য প্রয়োজন পড়ে ৩০ বলে ৪২ রানের।

আরও পড়ুন: বাবরকে তাড়া করছেন লিটন!

যা ভালোভাবেই পার করে জয়ের লক্ষ্যে পৌঁছে দিয়েছেন নওয়াজ-ইফতেখার জুটি। শেষ ওভারের ৩য় বলে ইফতেখার ছক্কা হাঁকালে ৫ উইকেটে ফাইনাল জিতেছে পাকিস্তান।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। ৩৮ বলে ৫৯ রান করেন কেনে উইলিয়ামসন।

৯৭ রানে ৩ উইকেট হারানোর পর কেন উইলিয়ামসন ও মার্ক চ্যাপম্যানের ব্যাটে ভালোই এগোচ্ছিল তারা। ৩৭ রানের জুটি ভাঙে উইলিয়ামন শাদাব খানের বলে আউট হলে। ৩৮ বলে ৫৯ রান করেন তিনি।

আরও পড়ুন: বাংলাওয়াশ : হার দিয়ে শেষ

১৮ ওভার শেষে ৪ উইকেটে স্কোর ১৫১ রান। উইকেটে জেমস নিশাম ও চাপম্যান। ১৯তম ওভারের প্রথম বলে ছক্কা মারলেন নিশাম। স্কোর ১৮০ হতে পারে বলে মনে হচ্ছিল। কিন্তু ওই ওভারের চতুর্থ ও পঞ্চম বলে দুজন বিদায় নিলেন। চাপম্যান ১৯ বলে ২৫ রান করে বাবর আজমকে ক্যাচ দেন। পরের বলে রান আউট নিশাম (১৭)। শেষ ওভারে ইশ সোধি (২) বিদায় নেন। ৭ বলে তিন রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে রানের গতি কমে যায় কিউইদের। শেষ দুই ওভারে আসে মাত্র ১২ রান। শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৬৩ রানে থামে স্বাগতিকরা।

পাকিস্তান একাদশ:
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, হায়দার আলী, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, হারিস রউফ।

নিউজিল্যান্ড একাদশ:
ডেভন কনওয়ে, ফিন অ্যালেন, কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, জেমস নিশাম, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, ব্লেয়ার টিকনার, ইশ সোধি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

বিসিএসে প্রথম হয়েও গেজেটে নেই কৃষকের ছেলে সোহেলের নাম

অভাবের সংসারে বেড়ে উঠেছেন সোহেল রানা। দৃঢ় মনোবল ও কঠোর পরিশ্রমের...

লাল-সবুজ জার্সি কি আর পরবেন না রোনালদো!

পর্তুগালের জার্সিতে ক্রিশ্চিয়ানো রোনালদোর পথচলা কি...

অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

অক্টোবর মাসেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে...

ডেঙ্গু মোকাবেলায় যুক্তরাষ্ট্রের ৫ লাখ টেস্ট কিট

ডেঙ্গু মোকাবেলায় বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র। এসব কিট পর্য...

ঢাকা ফেরতদের শরীরে ডেঙ্গু, পঞ্চগড়ে স্থানীয় সংক্রমণ নেই

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা এলাকার ইসমাইল হোসেন (৩৫) একটি বাসের সুপারভাইজার।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা