বাংলাওয়াশ : হার দিয়ে শেষ
খেলা

বাংলাওয়াশ : হার দিয়ে শেষ

স্পোর্টস ডেস্ক : সৌম্য সরকার ১৯তম ওভারে ৬ রান দিয়ে রিজওয়ানের উইকেট তুলে দিয়ে ক্ষীণ একটা আশা জাগিয়েছিলেন। তবে সাইফউদ্দিনের অনিয়ন্ত্রিত বোলিংয়ে সে আশাটা উবে গেল একেবারে শেষ ওভারে।

আরও পড়ুন : লিটনে পেরেশান বাবর আজম!

পাকিস্তানের কাছে এবার ৭ উইকেটে হারল সাকিব বাহিনী। ফলে বাংলাওয়াশ ত্রিদেশীয় সিরিজ থেকে শূন্য হাতেই বিদায় নিল বাংলাদেশ।

১৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা পাকিস্তান শুরুর দুই ওভারে তোলে ৬ রান। তবে তৃতীয় ওভারে শরিফুল ইসলামকে চার মেরে হাত খোলেন মোহাম্মদ রিজওয়ান। তাসকিনের পরের ওভারে বাবরও চার মেরে গা ঝাড়া দিয়ে ওঠেন।

শুরু হল বাংলাদেশের দুর্দশার গল্প, তা আর শেষ হলো না। ইনিংসের ৭ম ওভার পর্যন্ত অন্তত একটি করে চার বের করেছে পাকিস্তান। মাঝে ৪, ৫ আর ৬ নম্বর ওভারে চার এসেছে দুটো করে।

আরও পড়ুন : বড় ব্যবধানে হারল বাংলাদেশ

অবস্থা বেগতিক দেখে নিজেই আসেন আক্রমণে অধিনায়ক সাকিব আল হাসান। সে ওভার থেকে পাকিস্তান কোনো বাউন্ডারি মারতে পারেনি। তুলতে পেরেছে ৪ রান। সাকিব পাকিস্তানের চার মারায় লাগাম টানতে পারলেও উইকেট ফেলতে পারেননি। হয়নি পরের দুই ওভারেও তাতে পাকিস্তান দশ ওভার শেষে তুলে ফেলে ৭৩ রান।

এরপর ১১তম ওভারে রিজওয়ান ক্যাচ তুলে দিয়েছিলেন ফাইন লেগে, তবে সাইফউদ্দিন সেটা তালুবন্দি করতে ব্যর্থ হন। এরপরের ওভারে নিজে বোলিংয়ে এসে দেন ১৯ রান। তাতে ম্যাচটা দ্রুতই শেষ করে দেওয়ার আভাস দেয় পাকিস্তান।

তবে পরিস্থিতিটা বদলায় ইনিংসের ১৩তম ওভারে। হাসান মাহমুদ সে ওভারের তৃতীয় বলে বদলি ফিল্ডার মোসাদ্দেক হোসেনের ক্যাচ বানিয়ে বাবরকে ফেরান।

আরও পড়ুন : বৃষ্টিতে বাংলাদেশের স্বপ্ন ভঙ্গ

১ বল পর হায়দার আলীকে দারুণ এক ইয়র্কারে বোল্ড করেন তিনি। ১০১ রানে দ্বিতীয় উইকেট হারায় পাকিস্তান। জয়ের একটা ক্ষীণ আশা জাগে বাংলাদেশ শিবিরে।

পাকিস্তান ওপেনার রিজওয়ান আর চারে নামা মোহাম্মদ নওয়াজের ব্যাটিংয়ে সে আশাটা মিলিয়ে যাচ্ছিল। দুজনের ঝড়ো ৬৪ রানের জুটি ভাঙে ইনিংসের ১৯তম ওভারে। সৌম্য সরকার সে ওভারে ৬ রান দিয়ে ম্যাচটা জেতার একটা সম্ভাবনা তৈরি করেন বাংলাদেশের জন্য।

তবে শেষ ওভারে সাইফউদ্দিনের করা একের পর এক শর্ট বলে সে সম্ভাবনাটা মিলিয়ে যায়। সে ওভারে পাঁচ বলে তিনি দেন ১১ রান, ৩.৫ ওভার করে তিনি সর্বমোট দেন ৫৩ রান। পাকিস্তান এক বল হাতে রেখে ৭ উইকেটের জয় তুলে নেয়।

আরও পড়ুন : পাকিস্তানকে হারাল নিউজিল্যান্ড

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় সিরিজে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভারে ৬ বল খেলে কোনো রান নিতে পারেননি নাজমুল হোসেন শান্ত। ভাগ্যিস নাসিম শাহ প্রথম বলটা ওয়াইড করেছিলেন, নাহয় সে ওভারটা মেইডেন হিসেবেই লেখা থাকতো খাতায়।

শান্তর ডট খেলার প্রবণতা তো ছিলই, দেহভাষ্যেও ইন্টেন্টের দেখা মিলছিল না। যার চাপটা পড়ছিল সৌম্য সরকারের ওপর। ইনিংসের তৃতীয় ওভারে বেরিয়ে এসে মারতে গিয়ে মিড অনে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

এরপরও শান্ত ছিলেন খোলসেই, যে কারণে চাপটা ধীরে ধীরে বাড়ছিল বাংলাদেশের ওপর। ওপাশে আসা লিটন দাস খেলছিলেন অবশ্য হাত খুলে। সঙ্গে পাক বোলারদের অনিয়ন্ত্রিত বোলিং বাংলাদেশের কাজটা একটু সহজ করে দিচ্ছিল।

আরও পড়ুন : ভুটানকে হারিয়েছে বাংলাদেশ

পাওয়ার প্লে’র শেষ ওভারে হাত খুলে মারতে গিয়েই বিদায় নেন শান্ত, ফেরার আগে ১৫ বলে করেন ১২ রান। ভাগ্যিস তার এক বল আগে স্কুপ করে একটা চার আদায় করেছিলেন। না হয় তার স্ট্রাইক রেটটা যে থাকত আরও নিচের দিকে! দুই ওপেনারকে হারিয়ে বাংলাদেশ পাওয়ারপ্লেতে তোলে ৪১ রান।

পাওয়ার প্লে’র শেষ ওভারে সাকিব-লিটন জুটির শুরু। প্রথম দিকে সাকিব একটু নড়বড়ে ছিলেন, লিটনের সঙ্গে একটু ভুল বোঝাবুঝিও হয়ে গিয়েছিল খানিকটা। তবে সেবার ভাগ্যগুণে বেঁচে যাওয়া লিটন এরপর স্বরূপ দেখাতে শুরু করেন। চার-ছক্কা তো আছেই, তা না পেলে অন্তত রানের চাকা অচল হয়ে পড়েনি একটু, এক-দুই রানে ইনিংস গড়ছিলেন সাকিবের সঙ্গে।

৩১ বলে ফিফটি পূরণ করেন লিটন। ৬টি চার আর ২টি ছক্কায় ৬৯ রান করে শেষমেশ থামেন তিনি। ১৩ অক্টোবর তার জন্মদিনটাও রাঙানো হয়ে যায় তাতে। ৫৫ বলে ৮৮ রানের জুটি ভাঙার পর সাকিব অনেকটা একাই লড়েছেন। ৭ ছক্কা আর ৩ চারে ৪২ বলে ৬৯ রান করে সাকিব যখন ফিরছেন, তখন বাংলাদেশের রান ১৬৭। ইনিংসে বল তখনো বাকি ৮টি।

বাংলাদেশ পরের আট বল থেকে কেবল ৬ রান তুলতে পারে। যার ফলে সম্ভাবনা জাগিয়েও বাংলাদেশের রানটা আটকে যায় ১৭০ এর ঘরেই।

আরও পড়ুন : এই বিশ্বকাপ হবে মেসির শেষ বিশ্বকাপ

ব্যাটিংয়ে শেষের ব্যর্থতায় যদি রান এত কম না হতো, তাহলে হয়তো ম্যাচের ফলাফলটাও ভিন্ন হতে পারত! সেটা হলে বাংলাওয়াশ সিরিজ থেকে খালি হাতে ফিরতে হতো না বাংলাদেশকে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

মুদ্রাস্ফীতির যাঁতাকলে পিষ্ট ইয়েমেনের সাধারণ মানুষ

দশকের পর দশক ধরে চলা গৃহযুদ্ধ এবং আঞ্চলিক সামরিক জোটের লাগাতার বিমান হামলায় ই...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা