লিটনে পেরেশান বাবর আজম!
খেলা

লিটনে পেরেশান বাবর আজম!

স্পোর্টস ডেস্ক : ফর্মের তুঙ্গে থাকা পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের সাথে প্রতিযোগিতা দিয়ে রান করে যাচ্ছেন বাংলাদেশী তারকা ব্যাটার লিটন কুমার দাস।

আরও পড়ুন : বাংলাদেশের চ্যালেঞ্জিং সংগ্রহ

চলতি বছরে আন্তর্জাতিক ক্রিকেটে দেড় হাজারের অধিক রান সংগ্রহ করে বাবরের পরেই দ্বিতীয় অবস্থানে রয়েছেন লিটন।

এর আগে বুধবার (১২ অক্টোবর) ক্রাইস্টচার্চে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৩ রানের ইনিংস খেলার পথে এই মাইলফলক স্পর্শ করেন বাংলাদেশী তারকা ব্যাটার লিটন দাস।

এদিকে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় সিরিজে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৬৯ রানের ঝড়ো ইনিংস খেলেন বাংলাদেশী তারকা ব্যাটার লিটন দাস।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

পাকিস্তানের তারকা ওপেনার অধিনায়ক বাবর আজম চলতি বছরে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৩৫ ইনিংসে ৬টি শতক এবং ১৩টি অর্ধশতকের সাহায্যে ৬০.৬৭ গড়ে ১৯৩৬ রান করেছেন।

রান সংগ্রহে এ তালিকায় বাবর আজমের ঠিক পরেই রয়েছেন টাইগার ব্যাটার লিটন দাস। চলতি বছরে এ পর্যন্ত ৩৭ ইনিংসে ৩টি সেঞ্চুরি এবং ১১ টি ফিফটির সাহায্যে ৪৩.০৫ গড়ে ১৫৭৬ রান তুলেছেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার ক্রাইস্টচার্চে পাকিস্তানের বিপক্ষে ১৭৩/৬ রানের চ্যালেঞ্জিং স্কোর করে সাকিব বাহিনী।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা