কম্বোডিয়াকে হারাল বাংলাদেশ
খেলা

কম্বোডিয়াকে হারাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কম্বোডিয়ার বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে বাংলাদেশ। লাল-সবুজদের হয়ে প্রথমার্ধে করা একমাত্র গোলটি করেছেন রাকিব হোসেন।

আরও পড়ুন: চিনি ও পাম অয়েলের দাম নির্ধারণ

নমপেনের মরোডোক টেকো জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ম্যাচটি শুরু হয়। ২০২২ সালে এটি বাংলাদেশের প্রথম জয়। এর আগে ৬টি ম্যাচ খেলে ৪টিতে হেরেছে আর দুটিতে ড্র হয়েছে।

খেলার ১৪ মিনিটে গোল করার সুযোগ পেয়েও হাতছাড়া করে বাংলাদেশ। ডান দিক থেকে বিশ্বনাথ ঘোষের লম্বা থ্রো-ইন ডি-বক্সে পেয়ে ঠিকমতো শট নিতে পারেননি জামাল ভূঁইয়া। তার নেয়া শট পোস্টের সামান্য বাইরে দিয়ে যায়।

আরও পড়ুন: নতুন আইজিপি আব্দুল্লাহ আল মামুন

১৯তম মিনিটে দারুণ সেভ করে জাল অক্ষত রাখেন বাংলাদেশ গোলরক্ষক আনিসুর রহমান জিকো। বুলেট গতির শট লাফিয়ে এক হাতে ক্রসবারের ওপর দিয়ে পাঠান তিনি।

২৩তম মিনিটে মতিন মিয়ার দারুণ পাস ডি-বক্সের সামনে খুঁজে পান রাকিব। বল নিয়ন্ত্রণে নিয়ে একটু ভেতর ঢুকে ডান পায়ের জোরাল শটে গোলরক্ষককে পরাস্ত করেন ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।

আরও পড়ুন: র‌্যাবের নতুন ডিজি খুরশীদ হোসেন

৭৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ ছিল। বক্সের বাইরে থেকে মতিন মিয়ার জোরাল শট ক্রসবারে লাগে। দুই মিনিট পর প্রতিপক্ষের একটি হেড ঠেকান জিকো।

ম্যাচে আর কোনো গোল না হওয়ায় ১-০তে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বাংলাদেশ ফুটবল দল। জামাল ভূঁইয়াদের পরবর্তী ম্যাচটি আগামী মঙ্গলবার নেপালের বিপক্ষে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

চেহারা ভাড়ায় লাখপতি!

অভিনয়ের পাঠ না থাকলেও এখন শুধু একটি সুন্দর চেহারা দিয়ে লাখ লাখ টাকা কামানো সম...

আদর্শ ব্যাটার গড়লেন কোহলি

ওয়ানডে ফরম্যাটে রেকর্ড বইয়ে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখলেও ‘আল্টিমেট&rsq...

নাহিদ রানার ফেরা নিয়ে শঙ্কা

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর কদিন বাদেই ২২ গজে বল হাতে ফেরার প্রস্তুতি নিচ্ছ...

শোয়েব আখতারকে চাইছে পিসিবি

ইংল্যান্ড সফরে শোচনীয় ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটের ‘থিংক ট্যাংক&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা