গুরুতর আহত সাফজয়ী ঋতুপর্ণা
খেলা

গুরুতর আহত সাফজয়ী ঋতুপর্ণা

স্পোর্টস ডেস্ক: ছাদখোলা বাসে করে বিজয় উদযাপন করতে করতে বিমানবন্দর থেকে বাফুফে ভবনে যাওয়ার সময় রাস্তার পাশে থাকা বিলবোর্ডে লেগে নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমার মাথার একপাশ কেটে গেছে। সঙ্গে সঙ্গেই তাকে বাস থেকে নামিয়ে পাঠিয়ে দেয়া হয় সম্মিলিত সামরিক হাসপাতাল- সিএমএইচে।

আরও পড়ুন: আমরা কাউকে কাউন্ট করি না

জানা গেছে, ঋতুপর্ণার মাথায় আটটি সেলাই দিতে হয়েছে। তবে সিএমএইচে ভর্তি রাখা হয়নি তাকে। কাটা জায়গায় সেলাই দেয়া এবং প্রাথমিক চিকিৎসার পর অ্যাম্বুলেন্সে করে পাঠিয়ে দেয়া হয় বাফুফে ভবনে।

ঘটনাটি ঘটে মূলতঃ র‌্যাডিসন হোটেলের সামনে আসার পর। ঋতুপর্ণা চাকমা মোবাইল দিয়ে নিজেদের বিজয় উদযাপন লাইভ করছিলেন। র‌্যাডিসন ব্লু হোটেলের সামনেই বাস একেবারে রাস্তার আইল্যান্ডের কিনারায় চলে যায়। যেখানে ঝুলানো বিলবোর্ডের কোনায় লেগে মাথার এক পাশ কেটে যায়।

আরও পড়ুন: ছাদখোলা বাসে চ্যাম্পিয়নরা

নারী দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু জানান, ঋতুপর্ণার মাথার একপাশ কেটে গেছে। প্রাথমিক চিকিৎসার পর অ্যাম্বুলেন্সে করে বিএফএফ ভবনে পাঠিয়ে দেয়া হয়েছে। সেখানে বাফুফের নিজস্ব ডাক্তার রয়েছেন। তাদের ব্যবস্থাপনায় পরবর্তী চিকিৎসা চলবে।

ঋতুপর্ণার সতীর্থ তহুরা খাতুন জানান, ঋতুপর্ণা ভালো আছেন। অ্যাম্বুলেন্সে থাকলেও শুয়ে থেকে আসার মত অবস্থায় হয়নি তার। বসেই রয়েছেন। মাথার যে অংশে কাটা গেছে, সেলাই দেয়ার পর সেখানে রক্ত পড়া বন্ধ হয়েছে।’

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা