চ্যাম্পিয়নদের ৫০ লাখ টাকা দিবে বিসিবি
খেলা

চ্যাম্পিয়নদের ৫০ লাখ টাকা দিবে বিসিবি

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ নারী ফুটবল দলের সাফ চ্যাম্পিয়নশিপ জেতার জন্য আর্থিক পুরষ্কারের ঘোষণা দিয়েছে দেশের সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আরও পড়ুন: ছাদখোলা বাসে চ্যাম্পিয়নরা

বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সাফজয়ী নারী দলকে ৫০ লাখ টাকার অর্থ পুরস্কার দেওয়া হবে। প্রথমবারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতায় তাদের অর্জনের স্বীকৃতিস্বরুপ এ পুরস্কার দেওয়ার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বিসিবির বিবৃতিতে পাপন বলেন, 'মাঠে অসাধারণ পারফরম্যান্স ও ঐতিহাসিক অর্জনের মাধ্যমে গোটা দেশকে আনন্দে ভাসিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। তাদের প্রতি সমর্থন ও স্বীকৃতি হিসেবে আমি বিসিবির পক্ষ থেকে পুরো দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করছি।'

আরও পড়ুন: প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের সমাধান

বিসিবি সভাপতি আরও জানান, 'আমি নিশ্চিত সাফ চ্যাম্পিয়নশিপের এই সাফল্য দেশের সকল ক্রীড়াবিদ ও বিশেষ করে নারীদের অনেক উজ্জীবিত করবে। যার যার ক্রীড়াক্ষেত্রে আন্তর্জাতিক সাফল্য আনার পেছনে এটি বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।'

প্রসঙ্গত, দুপুর ১টা ৫০ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল (র) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে চ্যাম্পিয়ন দল। পরে বিমানবন্দর থেকে বের হয়ে ছাদখোলা বাসে শহর ঘুরে বাফুফে ভবনে যাবেন তারা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম থেকে পূর্ব দেওভোগে তীব্র জলাবদ্ধতা 

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ সংলগ্ন প্রায়...

বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষকের মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষক ইলিয়াস শেখ (৩৫) চিকিৎসাধী...

আলফাডাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক 

ফরিদপুরের আলফাডাঙ্গায় সুমাইয়া শিমু (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

দেশের সড়ক পরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানবাহনের চলাচল পর্যবেক্ষণ এবং রুট ব্যবস...

লিভার ভালো রাখতে কী খাবেন, আর কোন খাবার এড়িয়ে চলবেন?

শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে লিভার অন্যতম। এটি শরীর থেকে ক্ষতিকর পদার্...

৫ই আগষ্ট আওয়ামিলীগের রাজনৈতিক কবর হয়ে গেছে: আবু হানিফ 

জুলাই গণঅভ্যুত্থানে কিশোরগঞ্জে ছাত্র জনতার ভূমিকা, প্রত্যাশা ও ভবিষ্যৎ শীর্ষক...

স্বাস্থ্য কমপ্লেক্সে মন্ত্রীর পরিদর্শন, কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্ব...

ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়া...

‘আপনাদের নিরাশ করব না’: বাংলাদেশি দর্শকদের মধুমিতা

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার এবার প্রথমবারের মতো বাংলাদেশের স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা