ক্ষমতা হারানোর শঙ্কায় ব্রিটিশ প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

ক্ষমতা হারানোর শঙ্কায় ব্রিটিশ প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: চরম অর্থনৈতিক বিশৃঙ্খলার মধ্যেই প্রায় দেড় মাস আগে বৃটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন লিজ ট্রাস। এর মধ্যেই কার্যত বিদ্রোহের মুখে পড়তে যাচ্ছেন তিনি। ব্রিটিশ আইনপ্রণেতারা চলতি সপ্তাহে প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে ক্ষমতাচ্যুত করার চেষ্টায় নামছেন বলে খবর বের হয়েছে। এদিকে ট্যাক্স ইস্যুতে অর্থমন্ত্রী কাওয়াসি কোয়ারতেংকে বরাখাস্ত করেছেন লিজ ট্রাস।

আরও পড়ুন: ঢাকা ছাড়লেন ব্রুনাই সুলতান

এদিকে পার্লামেন্টারি পার্টির একটি বড় অংশ জয়ের লক্ষ্যে প্রধানমন্ত্রী রাতে কেন্দ্রীয় কনজার্ভেটিভদের ১০০ শক্তিশালী ওয়ান নেশন গ্রুপের সঙ্গে দেখা করবেন বলে জানা গেছে।

লিজ ট্রাস এমন এক সময় এমন পদক্ষেপ নিচ্ছেন যখন কনজার্ভেটিভ দলের বিদ্রোহীরা তাকে চলতি সপ্তাহেই সরিয়ে দেওয়া উদ্যোগ নিতে যাচ্ছে। যদিও ডাউনিং স্ট্রিট সতর্ক করে জানিয়েছে, এ ধরনের পদক্ষেপ সাধারণ নির্বাচনকে ত্বরান্বিত করবে।

আরও পড়ুন: বিশ্বে কমেছে শনাক্ত ও প্রাণহানি

বিদ্রোহী এমপিরা গ্রাহাম ব্র্যাডিকে প্রধানমন্ত্রী ট্রাসকে তার সময় শেষ বলার বা তার নেতৃত্বে অবিলম্বে আস্থা ভোটের অনুমতি দেওয়ার জন্য দলীয় নিয়ম পরিবর্তন করার ক্ষেত্রে চাপ দিচ্ছেন। তাছাড়া তিনজন এমপি নিয়ম ভেঙে প্রকাশ্যে লিজ ট্রাসকে পদত্যাগ করতে বলেছেন।

ডেইলি মেইল ​​জানিয়েছে, ব্রিটেনের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ১০০ জনেরও বেশি পার্লামেন্ট সদস্য (এমপি) লিজ ট্রাসের প্রতি অনাস্থা জানিয়ে চিঠি জমা দিতে প্রস্তুত। এই চিঠি তারা কনজারভেটিভ পার্টির নেতৃত্ব প্রতিযোগিতার আয়োজনকারী কমিটির প্রধান গ্রাহাম ব্র্যাডির কাছে জমা দেবেন।

আরও পড়ুন: ৫৭ জেলা পরিষদে ভোট চলছে

ব্রিটেন দীর্ঘদিন ধরেই রাজনৈতিক সংকটে জর্জরিত। মূলত ২০১৬ সালে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর থেকে এই সংকটের কারণেই ব্রিটেন তিনজন প্রধানমন্ত্রীকে হারিয়েছে।

বরখাস্ত হওয়ার তিন সপ্তাহ আগে যুক্তরাজ্যের পার্লামেন্টে সংক্ষিপ্ত বাজেট ঘোষণা করেন কাওয়াসি কোয়ারতেং। ওই বাজেটে কর ছাড়ের ছড়াছড়ি থাকায় বেশ বিতর্কের জন্ম দেয়। পুঁজিবাজারেও অস্থিরতা শুরু হয়। এক পর্যায়ে মার্কিন ডলারের বিপরীতে যুক্তরাজ্যের মুদ্রা পাউন্ড মূল্যমান হারিয়ে কয়েক দশকের সর্বনিম্ন অবস্থানে চলে যায়। যদিও ব্যাংক অব ইংল্যান্ডের হস্তক্ষেপ, সংক্ষিপ্ত বাজেট বাতিলের গুঞ্জন ও অর্থমন্ত্রীকে সরিয়ে দেওয়া হচ্ছে, এমন খবরে বাজারের কিছুটা স্থিতিশীলতা ফিরে আসে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা