বেইজিংয়ে সিসিপি’র সম্মেলন শুরু
আন্তর্জাতিক

চীনের বেইজিংয়ে সিসিপি’র সম্মেলন শুরু

আন্তর্জাতিক ডেস্ক : চীনের বেইজিংয়ে ঐতিহাসিক কমিউনিস্ট পার্টির (সিসিপি) ২০তম কংগ্রেস রোববার (১৬ অক্টোবর) শুরু হয়েছে।

আরও পড়ুন : কলোম্বিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ২০

সদ্য আরম্ভ হওয়া এই সম্মেলনের মধ্যদিয়ে চীনের বর্তমান প্রেসিডেন্ট তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসতে পারেন বলেও ধারণা করা হচ্ছে। তবে তার আগে জিরো কোভিড নীতি, তাইওয়ান ইস্যুসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রুদ্ধদ্বার আলোচনা হবে।

প্রেসিডেন্ট শি জিনপিং সম্মেলন শুরুর দিনই ভাষণে বলেন, জিরো-কোভিড একটি ‘ভাইরাস ছড়িয়ে পড়া বন্ধ করার জন্য সর্বাত্মক জনগণের যুদ্ধ। তিনি বলেন, এই নীতি জীবন রক্ষা করেছে।

তবে এটি চীনের মানুষ ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাবও ফেলেছে’। জিনপিং আরও যোগ করেন, চীন ‘সম্ভবত সর্বাধিক মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষা করেছে’।

আরও পড়ুন : তুরস্কে খনিতে বিস্ফোরণ, নিহত বেড়ে ৪০

তাইওয়ান ইস্যু নিয়েও শি জিনপিং কথা বলেন। এটি চীন নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে। যদিও তাইওয়ান স্বাধীন মনে করে। তিনি বলেন, চীনের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য দৃঢ় সংকল্প গ্রহণ করেছে তার সরকার।

সবকিছু ঠিক থাকলে ৬৯ বছর বয়সী শি জিনপিংকে দলের সাধারণ সম্পাদক আবারও নির্বাচন করা হবে।

ধারণা করা হচ্ছে, চীনা কমিউনিস্ট পার্টির (সিসিপি) নেতা হিসেবে তৃতীয় মেয়াদ মাও সেতুংয়ের পর তার সবচেয়ে শক্তিশালী নেতা হওয়ার পথ প্রশস্ত করবে।

আরও পড়ুন : ব্রিটেনের নতুন অর্থমন্ত্রী জেরেমি হান্ট

চীনের কমিউনিস্ট পার্টির এই সম্মেলনকে ঘিরে বেইজিংয়ের তিয়েন আনমেন স্কয়ারের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরই মধ্যে সম্মেলনে অংশ নিতে বিভিন্ন প্রদেশ থেকে ২ হাজার ৩০০ প্রতিনিধি একত্রিত হয়েছেন।

কংগ্রেস প্রতিনিধিরা প্রথমে কেন্দ্রীয় কমিটির ২০৪ সদস্য বাছাই করবেন। পরে নির্বাচিত করবেন ২৫ সদস্যের পলিটব্যুরো। এটাই চীনের মন্ত্রিসভা।

শি জিনপিং সর্বোচ্চ নেতা হিসেবে থেকে গেলে পলিটব্যুরোর ২৫ জন তাকে পরামর্শ দেওয়ার জন্য ৭ জন উপদেষ্টা বাছাই করবেন। যাকে বলা হয় ‘স্ট্যান্ডিং কমিটি’।

আরও পড়ুন : পাকিস্তান বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশ

নির্বাচনী প্রক্রিয়ায় ২০৫ সদস্যের কেন্দ্রীয় শৃঙ্খলা কমিশনও থাকে। এই কমিশন, পলিটব্যুরো ও স্ট্যান্ডিং কমিটি ১৪১ কোটি মানুষের দেশ পরিচালনা করবে আগামী পাঁচ বছর। ১৬ অক্টোবর থেকে শুরু হয়ে ২৩ অক্টোবর পর্যন্ত সপ্তাহব্যাপী এই সম্মেলন চলবে।

প্রসঙ্গত, শি জিনপিং বর্তমানে চীনের তিনটি শক্তিশালী পদে রয়েছেন। তিনি সিসিপির সাধারণ সম্পাদক, দেশটির সশস্ত্র বাহিনীর চেয়ারম্যান এবং প্রেসিডেন্ট।

আরও পড়ুন : বরখাস্ত হলেন ব্রিটেনের অর্থমন্ত্রী

তিনি ২০১২ সালে প্রেসিডেন্ট হওয়ার পর থেকে ক্ষমতাকে আরও সুসংহত করেছেন। অনেকে মনে করেন শি জিনপিং আজীবনের জন্য ক্ষমতা ধরে রাখবেন।

চীনের কমিউনিস্ট পার্টি গণপ্রজাতান্ত্রিক চীন রাষ্ট্রের প্রতিষ্ঠাতা এবং শাসক রাজনৈতিক দল। ১৯২১ সালে চীনের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়। সূত্র: বিবিসি, ব্লুমবার্গ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

তুর্কি প্রেসিডেন্টের নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট...

অতীতের অব্যবস্থাপনা কাটিয়ে উঠলেই স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরবে : রাষ্ট্রপতি

দীর্ঘদিনের দুর্নীতি, সম্পদের অপচয় ও এলোমেলো ব্যবস্থাপনা থেকে মুক্তি পাওয়া গ...

নির্বাচনের আগের প্রতিশ্রুতিই এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্র...

জেনসেন হুয়াংয়ের পতনের পেছনে আরও এক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে !

প্রযুক্তি দুনিয়ার অন্যতম প্রভাবশালী মুখ জেনসেন হুয়াংয়ের বিদায়ের ঘটনায় নত...

মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, বিশ্বজুড়ে ভোগান্তিতে লাখো ব্যবহারকারী

বিশ্বের বিভিন্ন দেশে মাইক্রোসফটের একাধিক অনলাইন সেবা একযোগে বিকল হয়ে যাওয়ায...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা