ব্রিটেনের নতুন অর্থমন্ত্রী জেরেমি হান্ট
আন্তর্জাতিক

ব্রিটেনের নতুন অর্থমন্ত্রী জেরেমি হান্ট

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের অর্থমন্ত্রী কোয়াসি কোয়াটেংকে বরখাস্ত করে জেরেমি হান্টকে নতুন অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস।

আরও পড়ুন : পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সাবেক অর্থমন্ত্রী কোয়োটেংয়ের নেয়া নতুন অর্থনৈতিক পরিকল্পনার কারণে যুক্তরাজ্যের বাজারের ওপর চাপ পড়ার পাশাপাশি পাউন্ডের অবমূল্যায়নের কারণে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির প্রেক্ষাপটে লিজ ট্রাস কঠিন সিদ্ধান্তটি নিলেন। কোয়াটেং দায়িত্ব নেয়ার ছয় সপ্তাহেরও কম সময়ের মধ্যে বরখাস্ত হলেন।

চলতি বছরের গত ২৩ সেপ্টেম্বর কোয়াটেং অর্থপরিকল্পনা নিয়ে যে মিনি বাজেট পেশ করেছিলেন তা নিয়ে বিতর্ক তৈরি হয়।

আরও পড়ুন : পলাশবাড়ীর গাড়ানাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় রাস্তাটি ঝুকিপূর্ণ

তিনি সরকারের করের ক্ষেত্রে বড় ধরনের ছাড় দিতে ঋণ গ্রহণ বাড়ানোর যে পরিকল্পনা জানান তাতেই চাপে পড়ে ব্রিটেনের বাজার। এছাড়া পাউন্ডেরও অবমূল্যনায়ন ঘটে।

ট্রাস এর পরিপ্রেক্ষিতে গত ৬ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণের পর শুক্রবার প্রথমবারের মতো সংক্ষিপ্ত এক সংবাদ সম্মেলনে বিনিয়োগকারী ও ব্রিটিশ ভোটারদের খুব কমই আশ্বস্ত করতে পেরেছিলেন।

ট্রাস বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতার জন্যে তিনি ব্যাপকভাবে কাজ করেছেন।

আরও পড়ুন : পটুয়াখালীতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সভা

সংবাদ সম্মেলনে ট্রাস ভীত চোখে চারপাশে তাকান এবং খুব হালকাভাবে মাত্র চারটি প্রশ্নের জবাব দেন।

তিনি বলেন, আমি করের বোঝা কমিয়ে মজুরি ও প্রবৃদ্ধি বাড়াতে চাই।

এদিকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্টকে নতুন অর্থমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন ট্রাস। তিনি চলতি বছরের চতুর্থ চ্যান্সেলর।

আরও পড়ুন : মেলায় ঘুরতে গিয়ে ছাত্রের মৃত্যু

প্রসঙ্গত, ব্রিটেনে সবচেয়ে কম সময় অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করা দ্বিতীয় ব্যক্তি হলেন কোয়াসি কোয়াটেং। এর আগে সবচেয়ে কম সময় এ দায়িত্ব পালন করেন ইয়ান ম্যাক্লিওড।

তিনি ১৯৭০ সালে দায়িত্ব নেয়ার ৩০ দিনের মাথায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

ঝিনাইদহের কালীগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

ঝিনাইদহের কালীগঞ্জে রুপসা পরিবহনের একটি বাসের ধাক্কায় আব্দুস সামা...

ফুটপাত উচ্ছেদে ভাঙচুর-আগুন : চার মামলায় আসামি প্রায় ১০০০

রাজধানীর মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র কর...

সালমানের স্টুডিও ভাঙচুর নিয়ে মুখ খুললেন সোহেল তাজ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনার চার দিন পর বিষয়টি...

গভীর রাতে ব্যাপক হামলা পাকিস্তানের, নিহত ২২ আফগান যোদ্ধা

আফগানিস্তানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে পাকিস্তান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা