সারাদেশ

পলাশবাড়ীর গাড়ানাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় রাস্তাটি ঝুকিপূর্ণ

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা: গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ৫ নং মহদীপুর ইউনিয়নের গাড়ানাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যাওয়ার এক মাত্র রাস্তাটি ভেঙ্গে রাস্তার পাশে থাকা দুটি পুকুরে চলে যাওয়ায় চলাচলে অনউপযোগী হয়ে পড়েছে।

পূর্ব পশ্চিম ও উত্তর দিকে রাস্তার দু পাশে থাকা পুকুরের গর্ভে চলে গেছে বিদ্যালয়ের ও গ্রামটির এক মাত্র রাস্তাটি। দীর্ঘদিন হলো স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের কাছে ধর্না দিয়েও কোন কাজ হয়নি। বর্ষাকালে এ রাস্তাটি দিয়ে ভ্যান রিক্সা তো দুরের কথা খালি পায়ে হেটে যেতেও বড় মানুষরা চলাচল করতে পুকুরে পিছলে পড়ে যায়। ছোটদের হাত ধরে বিদ্যালয়ে দিয়ে আসতে হয় অভিভাবকদের ।

আরও পড়ুন: রাতে কর্মীরা কেন বসে থাকবে

এ রাস্তাটি সংস্কারের স্থানীয় জাতীয় সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনের প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেন স্থানীয় সর্বসাধারণ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ।

স্থানীয় জনসাধারণ আরো জানান, রাস্তাটিতে দীর্ঘদিন হলো আমার দুর্ভোগ পোহাচ্ছি কেউ আমাদের নিয়ে ভাবেনা। শুধু ভোট আসলে বলে উন্নয়ন হবে, সব হবে ভোট নেওয়ার পর কে কার খোঁজ রাখে না৷

জীবনের ঝুঁকি নিয়ে বর্ষাকালে শিশুশিক্ষার্থী বিদ্যালয়ে আসতে হয় জানিয়ে গাড়ানাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা রাজিয়া বলেন, রাস্তাটি যদি একটু দ্রুত সংস্কার হতো তাহলে আমাদের শিক্ষার্থীদের চলাচলের দুর্ভোগ কমতো।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন জানান, রাস্তাটি দ্রুত প্যারাসাইডিং নির্মাণ ও মাটি ভরাট করে সংস্কার করা হবে৷

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকসই বেড়িবাঁধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে শরণখোলার তরুণদের সংহতি প্রকাশ

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

মুন্সীগঞ্জে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার, অভিযুক্ত তরুণী গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালে একটি বসতবাড়ি থেকে ছ...

সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির মুকুট এখন মোসাদ্দেকের!

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন জাতীয় দলের পরিচিত মুখ মোসাদ্দে...

গোপালগঞ্জের সহিংসতায় মনে হয় না, এটি বাংলাদেশের অংশ: গোলাম পরওয়ার

গোপালগঞ্জে সহিংসতা, নাশকতা ও পুলিশের ওপর হামলার ঘট...

চাকরি থেকে বরখাস্ত ব্রিগেডিয়ার জাকারিয়া ও  কর্নেল ফাতিমা

ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থ...

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল-স্বপ্নার আপিল ও ডেথ রেফারেন্স শুনানি শুরু

রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিক্ষার্থী রামিসা আক্...

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোপাল...

দেশে নতুন ২ থানা ও ২ পৌরসভা গঠনের অনুমোদন

দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা