সারাদেশ

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে যশোরের জয়

আব্দুর রাজ্জাক, কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে আন্তঃউপজেলা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেন যশোরজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যশোর-৬ আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার।

আরও পড়ুন: রাতে কর্মীরা কেন বসে থাকবে

শুক্রবার বিকেলে শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বেলুন উড়িয়ে ওই খেলার উদ্বোধন করা হয়।উদ্বোধনী খেলায় যশোর সদর উপজেলা ফুটবল একাদশ বনাম কেশবপুর উপজেলা ফুটবল

একাদশ অংশ নেন। খেলায় টাইব্রেকারে ৪-২ গোলের ব্যবধানে যশোর সদর উপজেলা ফুটবল একাদশ কেশবপুর উপজেলা ফুটবল একাদশকে পরাজিত করে। খেলার মাঠের চারপাশে দর্শকদের উপচে পড়া ভিড় ছিলো লক্ষ্যনীয়।

আন্তঃউপজেলা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। এসময় উপস্থিত ছিলেন, কেশবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, পাঁজিয়া
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দিন, গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয়সাহা প্রমুখ।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা