সারাদেশ

মেলায় ঘুরতে গিয়ে ছাত্রের মৃত্যু

সান নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের বন্দরের নবীগঞ্জ মেলায় ঘুরতে গিয়ে শীতলক্ষ্যা নদীতে নৌকা ডুবে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ অক্টোবর) রাতে শীতলক্ষ্যা নদীর হাজীগঞ্জ-নবীগঞ্জ ঘাটে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: বাসচাপায় ৪ শ্রমিক নিহত

পরে তিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। নিহতরা হলেন- শাওন, জিম ও রিফাত। তাদের বয়স ১৬ থেকে ১৭ বছরের মধ্যে। তারা তিনজনই শহরের ডনচেম্বার এলাকার বাসিন্দা ও নারায়ণগঞ্জ বার একাডেমির শিক্ষার্থী। এছাড়া নিহত রিফাত ও জিম স্থানীয় একটি ফুটবল ক্লাবের প্রশিক্ষণার্থী এবং শাওন তার বাবার কাঁচামালের ব্যবসায় সহযোগিতা করতো।

নিহতের স্বজনরা জানান, শুক্রবার সন্ধ্যার পর শহরের খানপুর এলাকার এগারো বন্ধু মিলে নবীগঞ্জ এলাকায় কদম রসূল দরগার মেলায় ঘুরতে যায়। রাত সাড়ে ৯টায় বাড়িতে ফেরার উদ্দেশ্যে তারা নদী পার হতে নবীগঞ্জ খেয়াঘাট থেকে ইঞ্জিনচালিত একটি ছোট নৌকায় উঠে। তবে ওই শিক্ষার্থীদের রিজার্ভ ভাড়া করা নৌকায় আরও কয়েকজন যাত্রী তুলে নেয় মাঝি। এতে নৌকাটি বেসামাল হয়ে পড়ে। ঘাট ছেড়ে অল্প কিছুদূর যাওয়ার পর নৌকাটি নদীতে ডুবে যায়। এ সময় অধিকাংশরা সাঁতরে তীরে উঠলেও শাওন, রিফাত ও জিম নামে তিন শিক্ষার্থী নিখোঁজ থাকে।

আরও পড়ুন: ফের শীর্ষে যুক্তরাষ্ট্রে-জার্মানি

একই নৌকায় থাকা তামিম নামে একজন বলেন, বন্দরের নবীগঞ্জ মেলায় ঘুরে নৌকাযোগে ফিরছিল নিহতরা। এ সময় একটি বড় জাহাজ পাশ দিয়ে গেলে জাহাজের ঢেউয়ে দুটো নৌকার মধ্যে ধাক্কা লাগে। এতে একটি নৌকা ডুবে যায়। নিহতরা তিনজন নারায়ণগঞ্জ বার একাডেমির দশম শ্রেণির শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ বলেন, শীতলক্ষ্যায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুটি নৌকার মুখোমুখি সংঘর্ষে এ নৌকাডুবির ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: দুপুরে আসছেন ব্রুনাইয়ের সুলতান

নারায়ণগঞ্জ বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, অতিরিক্ত যাত্রী বহনের কারণেই নৌকাটি ভারসাম্য রাখতে না পেরে নদীতে ডুবে গিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা