আন্তর্জাতিক

প্রধান বিচারপতিকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের হাইকোর্টের সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ নূর মেসকানজাইকে গুলি করে হত্যা করা হয়েছে। এছাড়া বন্দুক হামলায় নূর মেসকানজাইয়ের মুমতাজ নামে এক আত্মীয় আহত হয়েছেন। শুক্রবার (১৪ অক্টোবর) এ হামলার ঘটনা ঘটে। বাড়ির পাশের একটি মসজিদে এশার নামাজ পড়ার সময় মেসকানজাইকে গুলি করে হত্যা করা হয়।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর কোনো ফেসবুক আইডি নেই

রাখশান বিভাগের ডিআইজি নাজির আহমেদ কুর্দ জানান, সাবেক প্রধান বিচারপতি নূর মেসকানজাই খারানের গাজাই এলাকায় তার বাসভবনের কাছের একটি মসজিদে এশার নামাজ পড়তে গিয়েছিলেন। সেখানেই দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে খারানের একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

হামলার ঘটনার পরপরই পুলিশ ওই এলাকায় অভিযান শুরু করেছে। তবে এখনো কে বা কারা এ হামলা চালিয়েছে তা প্রাথমিক ভাবে নিশ্চিত হতে পারেনি দেশটির আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।

আরও পড়ুন: ঢাকা-ময়মনসিংহ বাস চলাচল বন্ধ

প্রদেশটির গভর্নর ও মুখ্যমন্ত্রী উভয়েই তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। এদিকে, কোয়েটা বার অ্যাসোসিয়েশন তিন দিনের শোক ঘোষণা করেছে তার মৃত্যুতে। একই সঙ্গে আদালত বয়কটের ঘোষণাও দিয়েছে তারা।

প্রসঙ্গত, নূর মেসকানজাই ১৯৫৬ সালের ১ সেপ্টেম্বর বেলুচিস্তানের খারানে জন্মগ্রহণ করেন। ২০১৪ সালের ২৬ ডিসেম্বর বেলুচিস্তান হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি। ২০১৮ সালের ৩১ আগস্ট অবসর গ্রহণ করেন নূর মেসকানজাই। পরে তিনি ফেডারেল শরীয়ত কোর্টের প্রধান বিচারপতি হিসাবে ২০২২ সাল পর্যন্ত নিয়োগ পান।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

স্মরণে অমর সুরসাধক কর্তা

সংগীতের আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের নাম শচীন দেব বর্মণ, যাঁকে সবাই পরম শ্রদ্ধা...

শি জিনপিংকে তারেক রহমানের শুভেচ্ছা

চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশটির প্রেসি...

অবশেষে জটিলতা কাটলো, কাল আসছে রূপপুরের ইউরেনিয়াম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্...

ভারতীয় নাগরিক রবিউল গুপ্তচরবৃত্তির মামলায় রিমান্ডে

বাংলাদেশে ধ্বংসাত্মক অপরাধে জড়িত থাকার সন্দেহে ৫৪...

মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার

সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা