আন্তর্জাতিক

ইউক্রেনকে ৪০ কোটি ডলার দিচ্ছে সৌদি

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনকে ৪০ কোটি ডলার দেওয়ার ঘোষণা দিয়েছেন সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। গত ৯ মাসের অভিযানে এই প্রথম ইউক্রেনকে আর্থিক সহায়তা দিচ্ছে সৌদি আরব। শনিবার (১৫ অক্টোবর) দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা এসপিএ নিউজ এজেন্সি বরাত দিয়ে নিশ্চিত করেছে বার্তা সংস্থা আল আরাবিয়া।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর কোনো ফেসবুক আইডি নেই

আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেন সৌদি যুবরাজ। সেসময়ই ইউক্রেনে এই আর্থিক সহায়তা পাঠানোর ইচ্ছা প্রকাশ করেন তিনি। সেইসঙ্গে বলেন, ‘ইউক্রেনে যুদ্ধের তীব্রতা কমিয়ে আনা এবং কূটনৈতিক আলাপ-আলোচনা, তৎপরতার মাধ্যমে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যাবতীয় মতপার্থক্য দূর করতে নিজের ক্ষমতা ও সামর্থ্য অনুযায়ী প্রচেষ্টা চালিয়ে যাবে সৌদি আরব।’

জবাবে সৌদি যুবরাজকে দেশের প্রধানমন্ত্রীর পদ পাওয়া উপলক্ষ্যে অভিনন্দন জ্ঞাপন করেন জেলেনস্কি। পাশাপাশি, জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে ভোট দেওয়ায় ধন্যবাদও জানান।

আরও পড়ুন: রাতে কর্মীরা কেন বসে থাকবে

মোহাম্মদ বিন সালমান অবশ্য বলেছেন, সৌদি আরব বরাবরই জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং এ বিষয়ে দেশটির দৃঢ় অবস্থানের প্রতিফলন ঘটেছে জাতিসংঘের সাধারণ পরিষদের রেজল্যুশনে ভোটদানের সময়।

পরে এক টুইটবার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা হয়েছে। জাতিসংঘের রেজল্যুশনে ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা রক্ষার পক্ষে ভোট দেওয়ার জন্য তাকে ধন্যবাদ।’

আরও পড়ুন: মায়াকে খালাস দিয়ে রায় প্রকাশ

গত ৯ মাসের সামরিক অভিযানে ইউক্রেনের চার প্রদেশ খেরসন, ঝাপোরিজ্জিয়া, দনেৎস্ক ও লুহানস্ক নিজেদের দখলে আনতে সক্ষম হয় রুশ বাহিনী। এই চার প্রদেশের সম্মিলিত আয়তন ইউক্রেনের মোট ভূখণ্ডের ১৫ শতাংশ। গত ৩০ সেপ্টেম্বর খেরসন, ঝাপোরিজ্জিয়া, দনেৎস্ক ও লুহানস্ককে আনুষ্ঠানিকভাবে রুশ ভূখণ্ডের অংশ হিসেবে স্বীকৃতি দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ইউক্রেনে অভিযানরত রুশ বাহিনীকে আর আগ্রসর না হওয়ার আহ্বান জানিয়ে বুধবার রেজল্যুশন উত্থাপন করে জাতিসংঘের সাধারণ পরিষদে। সেই রেজল্যুশনের পক্ষে ভোট দিয়েছে সৌদি আরবসহ জাতিসংঘের ১৪২টি সদস্যরাষ্ট্র।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা