আন্তর্জাতিক

কংগ্রেসের নতুন সভাপতি খাড়গে

আন্তর্জাতিক ডেস্ক: উপমহাদেশের অন্যতম পুরোনো রাজনৈতিক দল ভারতীয় কংগ্রেসের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন দলটির প্রবীণ নেতা মল্লিকার্জুন খাড়গে। একমাত্র প্রতিদ্বন্দ্বী শশী থারুরকে বড় ব্যবধানে হারিয়েছেন তিনি। গান্ধী পরিবারের বাইরে ১৯৯৭ সালে শেষবার সভাপতি নির্বাচিত হন কংগ্রেস কোষাধ্যক্ষ সীতারাম কেশরী।

আরও পড়ুন: ৬ বছর আগে বিয়ে করেছেন তারা!

খবর এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, সোমবার (১৭ অক্টোবর) দিল্লিতে কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচিত নতুন সভাপতির নাম ঘোষণা করা হয়। প্রায় দুই দশক পর গান্ধী পরিবারের বাইরে সভাপতি পেল দলটি। ভোটের মাধ্যমে কংগ্রেসের নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। সভাপতি পদে খাড়গে পেয়েছেন ৭ হাজার ৮৯৭ ভোট। থারুর পেয়েছেন ১ হাজার ৭২ ভোট।

এর আগে দিল্লিতে সকাল ১০টার দিকে কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে ভোট গণনা শুরু হয়। সেখানে সারা দেশ থেকে সিলগালা করা ব্যালটগুলো নিয়ে আসা হয়েছিল। সভাপতি নির্বাচনে কংগ্রেসের অভ্যন্তরীণ এই ভোটাভুটিতে যোগ্য ৯ হাজার ৯১৫ নেতার প্রায় ৯৬ শতাংশই ভোট দিয়েছেন বলে কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন: বিয়ের বিষয়টি গোপন রাখতে বলিনি

গণনার মধ্যেই ভোটে মারাত্মক অনিয়মের অভিযোগ আনেন থারুর। তিনি এই অভিযোগ আনেন প্রধানত উত্তর প্রদেশের ভোট নিয়ে। তার ও তার নির্বাচনী এজেন্টের অভিযোগ, ওই রাজ্যে সুষ্ঠু ও অবাধ নির্বাচন হয়নি।

স্বাধীনতার পর থেকে গান্ধী পরিবারের সদস্যরাই অধিকাংশ সময় কংগ্রেসের নেতৃত্ব দিয়ে এসেছেন। নেহরু-গান্ধী পরিবারের বাইরে ১৯৯৭ সালে শেষবার সভাপতি নির্বাচিত হন কংগ্রেস কোষাধ্যক্ষ সীতারাম কেশরী।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

লাগামহীন ‘বাংলার টেসলা’, ঢাকার সড়কে আতঙ্ক

ঢাকার রাত যত গভীর হয়, শহরের ব্যস্ততা ততটা কমে এলেও বিদ্যুতের চাহিদা সবসময় একই...

আসছে ‘জিন্দেগি না মিলেগি দোবারা ২’

২০১১ সালে মুক্তি পায় জোয়া আখতারের সিনেমা ‘জিন্দেগি না মিলেগি দোবারা&rsq...

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন ভর্তি ৬৭১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন...

ওজন নিয়ন্ত্রণে আদা চা কতটা কার্যকর? খাবেন যেভাবে

খাওয়ার পর পেট ফাঁপা, ভারী লাগা কিংবা হজমের অস্বস্তিতে অনেকেই ঘরোয়া সমাধান খোঁ...

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমমর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হবে...

দুদক কোনো চাপের মধ্যে নেই: চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো ধরনের চাপের মধ্যে নেই এবং স্বাধীনভাবে কাজ করবে...

নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএসসিসির সমন্বিত অভিযান

নাগরিক সেবার মান নিশ্চিত করতে রাজধানীর সাইন্সল্যাব ও সিটি কলেজ এলাকায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা