যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি (ফাইল ছবি)
আন্তর্জাতিক

তাইওয়ানকে অধিভুক্ত করার পরিকল্পনায় চীন!

সান নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন বলেছেন, তাইওয়ানকে দ্রুত সময়ের মধ্যে অধিভুক্ত করার পরিকল্পনা করছে চীন। তারা ‘যে সময় ভেবেছিলেন’ তার চেয়ে দ্রুত সময়ে এটি করার পরিকল্পনা করছে চীন।

আরও পড়ুন: জেরুজালেম ইসরায়েলের রাজধানী

মঙ্গলবার (১৮ অক্টোবর) স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন বলেন, যদি চীন শান্তিপূর্ণভাবে তাইওয়ানকে যুক্ত না করতে পারে তাহলে জবরদস্তি ও শক্তি প্রয়োগ করবে তারা।

তিনি বলেন, চীন সিদ্ধান্ত নিয়েছে তাইওয়ান-চীন নিয়ে বর্তমান যে স্ট্যাটাস কু (সম্পর্ক) আছে সেটি আর গ্রহণযোগ্য না। বিবিসি’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

রোববার চীনের কমিউনিস্ট পার্টির কংগ্রেসের উদ্বোধনী বক্তৃতায় প্রেসিডেন্ট শি জিনপিং জানান, শক্তি প্রয়োগ করে তাইওয়ানকে চীনের সঙ্গে যুক্ত করার বিষয়টি উড়িয়ে দিচ্ছেন না তিনি।

আরও পড়ুন: ব্যালন ডি’অর জিতলেন করিম বেনজেমা

এদিকে চীন তাইওয়ানকে তাদের নিজেদের অংশ হিসেবে দেখে। অন্যদিকে তাইওয়ান চীনের মূল ভূখণ্ড থেকে নিজেদের আলাদা হিসেবে দেখে।

গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানান, যদি চীন তাইওয়ানের ওপর আক্রমণ করে তাহলে তাইওয়ানকে রক্ষা করতে এগিয়ে আসবে যুক্তরাষ্ট্র, যদিও বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক নীতি অস্পষ্ট।

আরও পড়ুন: গ্রিন সিগন্যাল পেলেই সব জানাবো!

ব্লিঙ্কেন আরও বলেন, এটিই গভীরভাবে স্ট্যাটাস কু-কে ব্যাহত করছে এবং উত্তেজনা তৈরি করছে।

এই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তাইওয়ানকে তারা যে কথা দিয়েছেন সেটি তারা রাখবেন এবং তাইওয়ান নিজেকে নিজে যেন রক্ষা করতে পারে সেই সহায়তা দেবেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা