আন্তর্জাতিক

৫০তম প্রধান বিচারপতি চন্দ্রচূড়

সান নিউজ ডেস্ক: ভারতের ৫০ তম প্রধান বিচারপতি হিসেবে ডি ওয়াই চন্দ্রচূড় আগামী ৯ নভেম্বর (বুধবার) শপথ নিচ্ছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাকে (ডি ওয়াই চন্দ্রচূড়) নিয়োগ দিয়েছেন বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু।

আরও পড়ুন : ধর্ষণের পর হত্যা, ৪ জনের মৃত্যুদণ্ড

আগামী ৮ নভেম্বর অবসরে যাচ্ছেন ৬৫ বছর বয়সী বর্তমান প্রধান বিচারপতি ইউ ইউ ললিত। গত ১১ অক্টোবর তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে চন্দ্রচূড়ের নাম সুপারিশ করেছিলেন। সুপ্রিম কোর্টে ইউ ইউ ললিতের পর চন্দ্রচূড় অন্যতম জ্যেষ্ঠ বিচারপতি।

এক টুইটে রিজিজু জানান, ভারতের সংবিধান প্রদত্ত ক্ষমতা বলে, রাষ্ট্রপতি ড. বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারক, সুপ্রিম কোর্টকে ৯ নভেম্বর, ২২ তারিখ থেকে ভারতের প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ করেছেন।

জানা গেছে, বিচারপতি হিসেবে ২০১৬ সালের মে মাসে যোগ দেন চন্দ্রচূড়। তার আগে তিনি ছিলেন এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি। ২০০০ সাল থেকে ২০১৩ পর্যন্ত তিনি ছিলেন বম্বে হাইকোর্টের বিচারপতি। ১৯৯৮ সাল থেকে ২০০০ পর্যন্ত তিনি ছিলেন কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল। ২০২৪ সালের ১০ নভেম্বর পর্যন্ত তিনি প্রধান বিচারপতির দায়িত্বে থাকবেন।

ডি ওয়াই চন্দ্রচূড় দিল্লির সেন্ট স্টিফেন কলেজ থেকে স্নাতক শেষে করে আইনে স্নাতকোত্তর ও ডক্টরেট ডিগ্রি লাভ করেন হার্ভাড ল স্কুল থেকে। বিচারপতি চন্দ্রচূড়ের কিছু গুরুত্বপূর্ণ রায়ের মধ্যে রয়েছে ভারতের সংবিধান, তুলনামূলক সাংবিধানিক আইন, হিউম্যান রাইটস, জেন্ডার জাস্টিস, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, ক্রিমিনাল আইন এবং কমার্শিয়াল আইন সংক্রান্ত মামলা।

চলতি বছরের আগস্ট মাসে দেশের ৪৯ তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত।

বিচারপতি ললিতের জন্ম ১৯৫৭ সালের ৯ নভেম্বর। ১৯৮৩ সালে অ্যাডভোকেট হিসেবে নিযুক্ত হন তিনি। ১৯৮৫ সালের ডিসেম্বর মাস পর্যন্ত মুম্বাই হাইকোর্টে প্র্যাকটিস করেন তিনি। ১৯৮৬ সালের জানুয়ারি মাসে চলে আসেন দিল্লি হাইকোর্টে। ২০০৪ সালের এপ্রিল মাসে তাকে সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে নিযুক্ত করা হয়।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা