বৃটেনে চীনা কনস্যুলেটে মারধর
আন্তর্জাতিক

বৃটেনে চীনা কনস্যুলেটে মারধর

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের ম্যানচেস্টারে অবস্থিত চীনা কনস্যুলেটের ভেতর হংকংয়ের স্বাধীনতাপন্থি এক বিক্ষোভকারীকে টেনে হিঁচড়ে নিয়ে মারধর করা হয়েছে।

আরও পড়ুন : নাইজেরিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৬ শতাধিক

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, অজ্ঞাত কয়েকজন ব্যক্তি কনস্যুলেটের ভেতর থেকে আসে এরপর একজন ব্যাক্তিতে জোর করে ভেতরে নিয়ে যায়। পুলিশ ও অন্য বিক্ষোভকারীদের সহায়তায় সেই বিক্ষোভকারীকে উদ্ধার করা হয়।

মারধরের শিকার ওই বিক্ষোভকারী বিবিসিকে বলেছেন, তারা আমাকে ভেতরে নিয়ে যায়। তারা আমাকে মারধর করেছে।

কনস্যুলেটের মুখপাত্র জানান, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের একটি বিকৃত ছবি প্রদর্শন করেছিলেন বিক্ষোভকারীরা। এতে ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন : ক্ষমতাসীনদের বিপর্যয়, ইমরানের বিজয়

বৃটিশ পররাষ্ট মন্ত্রণালয় বলেছে তারা এটির কারণ জানতে চেয়েছে। অপরদিকে ম্যানচেস্টার পুলিশ এ ঘটনার তদন্তে নেমেছে।

জানা যায় মারধরের শিকার ওই ব্যাক্তির নাম বব। বিবিসি চাইনিজকে তিনি জানান, মূলভূখণ্ডের (মূল চীন) ব্যক্তিরা, যারা হংকংয়ের বিরোধীতা করে, কনস্যুলেটের ভেতর থেকে আসে এবং তাদের বিক্ষোভ পণ্ড করে দেয়।

বব বলেন, আমরা তাদের আটকানোর চেষ্টা করি। তারা আমাকে ভেতরে টেনে হিঁচড়ে নিয়ে যায়, আমাকে মারধর করে। তিনি জানান, এরপর পুলিশ তাকে বের করে নিয়ে আসে।

আরও পড়ুন : ক্ষমতা হারানোর শঙ্কায় ব্রিটিশ প্রধানমন্ত্রী

বব আরও বলেন, এটি অপ্রয়োজনীয়, তাদের এমনটি করা উচিত হয়নি। যুক্তরাজ্যে আমাদের যা খুশি তা বলার স্বাধীনতা আছে।

এমন ঘটনার পর অন্যান্য বিক্ষোভকারীরা উত্তপ্ত হয়ে ওঠেন। তারা কনস্যুলেটের কর্মকর্তাদের উদ্দেশে বিক্ষোভ করতে থাকেন।

কনস্যুলেটের কর্মকর্তারা বিক্ষোভকারীদের রাস্তার অপর পাশে বিক্ষোভ করার আহ্বান জানিয়েছিলেন।

আরও পড়ুন : সহযোগিতা চায় বাংলাদেশ-নেপাল

বিক্ষোভের সময় দুইজন পুলিশ কর্মকর্তা ছিলেন। তারপর উত্তেজনা শুরুর কয়েক মিনিট পর আরও কয়েকজন পুলিশ চলে আসেন।

তারা কনস্যুলেট ভবনের সামনে জড়ো হন, মারামারি থামিয়ে দেওয়া এবং বিক্ষোভকারীদের দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন।

একজন পুলিশ সদস্য কনস্যুলেট ভবনের ভেতর প্রবেশ করেন এবং ওই বিক্ষোভকারীকে নিয়ে আসেন।

আরও পড়ুন : চীনের বেইজিংয়ে সিসিপি’র সম্মেলন শুরু

এরপর হেলমেট এবং নিরাপত্তা সরঞ্জাম পরিহিত আটজন ব্যক্তি কনস্যুলেটের ভেতর চলে যান। সূত্র: বিবিসি।

প্রসঙ্গত, চীনের বেইজিংয়ে ঐতিহাসিক কমিউনিস্ট পার্টির (সিসিপি) ২০তম কংগ্রেস রোববার (১৬ অক্টোবর) শুরু হয়েছে।

সদ্য আরম্ভ হওয়া এই সম্মেলনের মধ্যদিয়ে চীনের বর্তমান প্রেসিডেন্ট তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসতে পারেন বলেও ধারণা করা হচ্ছে। তবে তার আগে জিরো কোভিড নীতি, তাইওয়ান ইস্যুসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রুদ্ধদ্বার আলোচনা হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

ফরিদপুরের বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে রাফসান মোল্যা (১৬) নামে নবম শ্রেণির...

ভারতের টুরিস্ট ভিসা আবার চালু, আবেদন শুরু

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা...

অবশেষে অবসর ভাতা পাচ্ছেন ৩,৯১৭ শিক্ষক-কর্মচারী

দীর্ঘদিন ধরে অবসর ভাতার জন্য অপেক্ষায় থাকা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠ...

ইতালিতে ট্রিপল মার্ডার : সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

ইতালির রাজধানী রোমে বাংলাদেশি দম্পতি ও তাদের শিশু কন্যাকে হত্যার ঘটনায় এক বাং...

লিবিয়ায় নিখোঁজ হেমায়েত মোল্লা, ২২ লাখ টাকা দিয়েও মেলেনি খোঁজ

মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের মতিন মোল্লার ছেলে হেমায়েত মোল্লা (...

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক , তেহরানের ভিন্ন সুর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আগামী মঙ্...

মুন্সীগঞ্জে অপহরণ মামলার ‘মাস্টারমাইন্ড’সহ আরও দুই আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে আলোচিত অপহরণ ও ৪ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় মূল পরিকল্পনাকারী...

সংসদে মাদারীপুরের শিক্ষার্থীদের শিক্ষা সফর, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার প্রচেষ্টায় জাতীয় সংসদের বাজে...

মুন্সীগঞ্জ শহরে ১০৫ পিস ইয়াবাসহ একজন আটক

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০৫ পিস ইয়াব...

কক্সবাজারের বালুতেই লুকিয়ে বিলিয়ন ডলারের সম্ভাবনা

বাংলাদেশের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার শুধু পর্যটনের জন্যই নয়, মূল্যবান খনিজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা