ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

নাইজেরিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৬ শতাধিক

সান নিউজ ডেস্ক: নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ছয় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। বন্যায় ১৪ লাখের বেশি মানুষ বাস্তুহারা হয়ে পড়েছে।

আরও পড়ুন: ফখরুলের পদত্যাগ করা উচিত

এক বিবৃতিতে দেশটির মানবিক বিপর্যয় বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। মানবিক বিপর্যয় বিষয়ক মন্ত্রী সাদিয়া উমার ফারুক এক বিবৃতিতে বলেন, দুর্ভাগ্যজনক যে, ১৬ অক্টোবর পর্যন্ত ৬০৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

গত সপ্তাহে এই সংখ্যা ছিল ৫শ। বন্যার কারণে অনেক রাজ্যে সরকারই প্রস্তুত ছিল না বলে মৃতের সংখ্যা আরও বেড়েছে বলে উল্লেখ করেন সাদিয়া উমার ফারুক।

তিনি জানিয়েছেন, বন্যায় ৮২ হাজারের বেশি বাড়ি-ঘর পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এছাড়া আরও ১ লাখ ১০ হাজার হেক্টর জমিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন: করোনায় আরও একজনের মৃত্যু

নাইজেরিয়ায় সাধারণত জুনে বর্ষাকাল শুরু হয়। কিন্তু চলতি বছর আগস্ট থেকেই ভারি বৃষ্টিপাত শুরু হয়েছে বলে জানিয়েছে জাতীয় জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা (এনইএমএ) অপরদিকে উত্তরের রাজ্যগুলোতে নভেম্বরে এবং দক্ষিণের রাজ্যগুলোতে ডিসেম্বরে বর্ষাকাল শেষ হয়। ফলে আগামী কয়েক সপ্তাহ দেশটিতে আরও বৃষ্টিপাত হবে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে ২০১২ সালে দেশটিতে বন্যায় ৩৬৩ জন প্রাণ হারায়। এছাড়া আরও ২১ লাখ মানুষ বন্যায় বাস্তুহারা হয়ে পড়ে।

আরও পড়ুন: সচিবকে অবসরে পাঠানোর কারণ জানি না

চাল উৎপাদনকারীরা সতর্ক করেছেন যে, বিধ্বংসী বন্যায় ২০ কোটি জনসংখ্যার দেশটিতে চালের দামে ব্যাপক প্রভাব পড়তে পারে। সেখানে বর্তমানে স্থানীয় উৎপাদন বৃদ্ধি করতে চাল আমদানি নিষিদ্ধ করা হয়েছে।

প্রবল বৃষ্টিপাত এবং দুর্বল অবকাঠামোর কারণে সৃষ্ট বন্যায় নাইজেরিয়ার বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে। এর প্রভাবে আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশটিতে খাদ্য নিরাপত্তাহীনতা ও মূল্যস্ফীতি পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন: নারীকে অশ্লীল গালাগাল, এসআই ক্লোজড

বিশ্ব খাদ্য কর্মসূচী এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা গত মাসে জানিয়ে যে, ছয়টি দেশ খাদ্য বিপর্যয়ের উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে। নাইজেরিয়া এর মধ্যে অন্যতম।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা