ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

রাশিয়ার হুঁশিয়ারি

সান নিউজ ডেস্ক: রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ইউক্রেনকে অস্ত্র দেওয়ার ক্ষেত্রে ইসরাইলকে হুশিয়ারি দিয়েছেন।

আরও পড়ুন: গোলযোগের চিত্র চোখে পড়েনি

তিনি বলেন, ইউক্রেনকে ইসরাইল অস্ত্র দিলে রাশিয়া-ইসরাইল সম্পর্ক অনেক খারাপ হয়ে যাবে। আল-জাজিরা’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

এ ব্যাপারে টেলিগ্রামে মেদভেদেভ বলেছেন, কিয়েভকে (ইউক্রেনকে) অস্ত্র দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল। খুবই ব্পেরোয়া পদক্ষেপ। এটি আমাদের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ধ্বংস করে দেবে।

এদিকে ইউক্রেনে এখন পর্যন্ত মানবিক সহায়তা দিয়েছে ইসরাইল। যার মধ্যে রয়েছে হেলমেট। তারা এখন পর্যন্ত কোনো অস্ত্র পাঠায়নি।

আরও পড়ুন: ক্ষমতাসীনদের বিপর্যয়, ইমরানের বিজয়

মেদভেদেভ এমন কড়া মন্তব্য করার পর বিষয়টি নিয়ে মুখ খুলেছে ইসরাইল। দেশটির প্রধানমন্ত্রী ইয়ার লাপিদের একজন মুখপাত্র, যিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তিনি সংবাদ সংস্থা এএফপিকে বলেছেন, ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় মেদভেদেভের মন্তব্য নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানাবে না।

রাশিয়া ইউক্রেনে হামলা করার পরও রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করে যাচ্ছে ইসরাইল। এমনকি তারা নিরপেক্ষ ভূমিকা পালন করার আগ্রহও জানিয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

আরব নাগরিকরা ইসরাইলের অবিচ্ছেদ্য অংশ : আইজেনকোট

ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে নতুন সরকার গঠনকে কেন্দ্র করে উত্তেজনা তুঙ্গে উঠেছে।...

৮৬ মিনিটে বজ্রপাত! আরশাদের বাঁ-পায়ের শটে ভেঙে গেল ২৩ বছরের স্বপ্ন, সাফের ফাইনালে পাকিস্তান

ফুটবল মাঝে মাঝে বড় নির্মম এক খেলা। ৯০ মিনিট ধরে যে দল বল দখলে রাখে, আক্রমণ স...

খাগড়াছড়িতে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় চেঙ্গী নদীতে পড়ে বাদল ত্র...

নওগাঁয় দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন

নওগাঁর পত্নীতলা উপজেলার আমাইড় ইউনিয়নের চকভবানী গ্র...

১৫০ বছর বাঁচতে চান পুতিন!

বার্ধক্যকে বুড়ো আঙুল দেখিয়ে মানবজীবনকে দীর্ঘায়িত করার এক অভিনব ও চাঞ্চল্যকর ব...

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি

নোয়াখালীর বেগমগঞ্জে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৯)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা