ছবি রয়টার্স থেকে নেওয়া
আন্তর্জাতিক

ফ্রান্স জুড়ে ধর্মঘট

সান নিউজ ডেস্ক: বেতন-ভাতা বাড়ানোর দাবিতে দেশজুড়ে ধর্মঘট শুরু হয়েছে ফ্রান্সে। মঙ্গলবার (১৮ অক্টোবর) ছিল এই ধর্মঘটের প্রথম দিন।

আরও পড়ুন: ৫০তম প্রধান বিচারপতি চন্দ্রচূড়

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে। ব্যাপক মুদ্রাস্ফীতির প্রভাবে খাদ্যবস্তুসহ দৈনন্দিন কাজে ব্যবহার্য জিনিসপত্রের দাম অসহনীয় পর্যায়ে পৌঁছে যাওয়ায় বেতন-ভাতা বাড়ানোর দাবিতে এই ধর্মঘট শুরু হয়েছে দেশটিতে।

ফ্রান্সের কট্টর বামপন্থী দল লা ফ্রান্স ইনসৌমাইসের (ফ্রান্স অপরাজিত) শীর্ষ নেতা জ্যঁ-লুক মেলেনশনের নেতৃত্বে ফ্রান্সের শিক্ষা ও যানবাহন খাতের সব শ্রমিক সংগঠন (ট্রেড ইউনিয়ন) এই ধর্মঘটের ডাক দিয়েছে। সরকারী কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন ট্রেড ইউনিয়নও সমর্থন জানিয়েছে এই ধর্মঘটে।

আরও পড়ুন: বুকার পুরস্কার পেলেন শ্রীলঙ্কান শেহান

এর আগে গত সেপ্টেম্বরের শেষ দিকে বেতন-ভাতা বাড়ানোর দাবিতে কর্মবিরতির ডাক দিয়েছিল ফ্রান্সের জ্বালানি তেল পরিশোধন খাতের শ্রমিক সংগঠনসমূহ। প্রায় চার সপ্তাহের কর্মবিরতির কারণে দেশের জ্বালানি তেলের স্টেশনগুলোতে সরবরাহ অনিয়মিত হয়ে পড়ায় ব্যাপক ভোগান্তিতে পড়েছিলেন ফ্রান্সের সাধারণ জনগণ।

এই পরিস্থিতিতে গত শুক্রবার তেল পরিশোধন খাতের শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করে তাদের বেতন-ভাতা ৭ শতাংশ বৃদ্ধি করতে সম্মত হয় সরকার, শ্রমিকরাও কর্মবিরতি ছেড়ে কাজে ফিরতে শুরু করেন।

আরও পড়ুন: রাশিয়ার যুদ্ধ বিমান বিধ্বস্তে নিহত ৬

কিন্তু তেল পরিশোধন শ্রমিকরা কাজে ফেরার চার দিনের মাথায় একই দাবিতে মঙ্গলবার থেকে ধর্মঘটে নেমেছেন শিক্ষা ও পরিবহন খাতের শ্রমিকরা। ফ্রান্সের বিভিন্ন টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, রাজধানী প্যারিসসহ দেশটির ছোট বড় বিভিন্ন শহরে ধর্মঘটের সমর্থনে সড়কে নেমেছেন বহু মানুষ।

ধর্মঘটের কারণে মঙ্গলবার থেকেই বন্ধ রয়েছে ফ্রান্সের সব স্কুল। দেশটির প্রধান গণপরিবহন রেল ও মেট্রোরেলের চলাচল ৫০ শতাংশ কমে গেছে। এমনকি ধর্মঘটের কারণে প্যারিস ও লন্ডন রুটে চলাচলকারী কয়েকটি ট্রেনের যাত্রা বাতিল করতে বাধ্য হয়েছে দেশটির রেল কর্তৃপক্ষ।

আরও পড়ুন: ভুল সিদ্ধান্তের দায়ভার নিচ্ছি

আগামী বছরের শুরুতে ফ্রান্সে ঘোষণা করা হবে ২০২৩ সালের বাজেট। সেই বাজেট তৈরির কাজ অনেকটা এগিয়েও গেছে। এই পরিস্থিতে দেশজুড়ে ধর্মঘট সেই বাজেট প্রস্তুতের কাজে বাধার সৃষ্টি করছে বলে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্নে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা