বিনোদন

বিয়ের বিষয়টি গোপন রাখতে বলিনি

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান বলেছেন, ‘আমি পরিষ্কার করে একটা কথা বলতে চাই- আমি আসলে ব্যক্তিগত বিষয় নিয়ে পাবলিকের সামনে কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করি না। তাই নিজে এসব বিষয় গোপন রেখেছিলাম। কিন্তু আমি তো অপু কিংবা বুবলীকে বিষয়টি গোপন রাখতে বলিনি। তারা কেন বিয়ে বা সন্তান জন্মের পর পরই সবাইকে তা জানায়নি? এটিও কি আমার অপরাধ?’

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রকে ধ্বংস করতে পারে রাশিয়া

সম্প্রতি এক গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। এর আগে শাকিব খান বিয়ে ও সন্তানের পিতা হওয়ার বিষয়টি বরাবরই গোপন রেখেছেন। অনেকটা বাধ্য হয়েই এ প্রসঙ্গে প্রথমে মুখ খোলেন অপু বিশ্বাস। তাদের বিয়ে প্রকাশ্যে আসে সন্তানের প্রথম জন্মদিন সামনে রেখে। পরে বুবলীও একই কাজ করেন। সন্তানকে নিয়ে বিষয়টি প্রকাশ্যে আনেন।

প্রসঙ্গত, সম্প্রতি শাকিব খান ও বুবলীর গোপনে বিয়ে এবং সন্তানের খবর প্রকাশ পায়। বুবলীর বেবিবাম্পের ছবি প্রকাশের মাধ্যমে বিষয়টি সামনে আসে। এর পর শাকিব খান ও বুবলী দুজন একই সঙ্গে ফেসবুকে পোস্ট দিয়ে নিজেদের সন্তান শেহজাদ খান বীরকে পরিচয় করিয়ে দেন।

আরও পড়ুন: ইউপি সদস্যকে জবাই করে হত্যা

এর আগে ২০০৮ সালের ১৮ এপ্রিল গুলশানের বাড়িতে গোপনভাবে শাকিব-অপুর বিয়ে হয় বলে জানা যায়। ২০১৮ সালে প্রকাশ পায় ঘটনা। এর পর বেজে ওঠে বিচ্ছেদের সুর। তার কয়েক মাস পর ২০১৮ সালের ২০ জুলাই বিয়ে করেন আরেক নায়িকা শবনম বুবলীকে। তবে শাকিব খান-পূজা চেরীকে নিয়েও চলছে গুঞ্জন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা