বেড়েছে খাদ্যের দাম
আন্তর্জাতিক

বেড়েছে খাদ্যের দাম

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের বাজারে ফের বাড়তে শুরু করেছে খাদ্যপণ্যের দাম। দেশটিতে ১৯৮০ সালের পর খাদ্যপণ্যের দাম সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। ফলে মূল্যস্ফীতির হার ফের বেড়েছে। খবর রয়টার্স

আরও পড়ুন: বাংলাদেশের উন্নয়ন এখন দৃশ্যমান

দেশটির জাতীয় পরিসংখ্যান বিভাগ জানায়, বার্ষিকভিত্তিতে সেপ্টেম্বরে ভোক্তা মূল্যসূচক বেড়েছে ১০ দশমিক ১ শতাংশ। যদিও রয়টার্সের পূর্বাভাসে বলা হয়, এ সময়ে যুক্তরাজ্যে মূল্যস্ফীতি দাঁড়াতে পারে ১০ শতাংশে। আগস্টে মূল্যস্ফীতির হার দাঁড়ায় ৯ দশমিক ৯ শতাংশে। একই সঙ্গে মার্কিন ডলারের বিপরীতে ব্রিটিশ পাউন্ডের মূল্যও কমেছে।

এমন পরিস্থিতিতে যুক্তরাজ্যের পরিবারগুলো অনিশ্চয়তার মধ্যে পড়েছে। বিশেষ করে যাদের আয় কম। সরকারের আর্থিক সহায়তা নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। কারণ এরই মধ্যে দেশেটির সরকার বেশ কিছু নীতিতে পরিবর্তন এনেছে।

আরও পড়ুন: দেশে আরও ২ জনের মৃত্যু

প্রতিবেদনে বলা হয়েছে, খাদ্যপণ্যে ও নন-অ্যালকোহলিক পানীয়র দাম সেপ্টেম্বরের মূল্যস্ফীতিতে সবচেয়ে বেশি অবদান রেখেছে। কারণ এক্ষেত্রে ভোক্তা মূল্যসূচক বেড়েছে ১৪ দশমিক ৫ শতাংশ, যা ১৯৮০ সালের পর সর্বোচ্চ।

এদিকে ট্যাক্স ইস্যুতে নতুন করে রাজনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে দেশটিতে। এরই মধ্যে অর্থমন্ত্রীর পদ থেকে কোয়াসি কোয়ার্টেংকে সরিয়ে দেওয়া হয়েছে। ক্ষমতা হারানোর শঙ্কায় রয়েছেন প্রধানমন্ত্রী লিজ ট্রাসও।

আরও পড়ুন: জ্বালানি তেল কিনবে সরকার

কবে নাগাদ খাদ্যপণ্যের দাম স্বাভাবিক হবে এ ব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না। এরই মধ্যে যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, অক্টোবরে মূল্যস্ফীতি আরও বেড়ে ১১ শতাংশে দাঁড়াবে। বিশেষ করে চলতি মাসে যুক্তরাজ্যের বিদ্যুৎ বিলের পরিমাণ অনেক বেশি বেড়ে যাবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা