টাইফুনের আঘাতে নিহত ৫
আন্তর্জাতিক

টাইফুনের আঘাতে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে ক্যাটাগরি ফাইভ সুপার টাইফুন নোরুর আঘাতে পাঁচজনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৩০

এ ছাড়া আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। বিদ্যুতের খুঁটি উপড়ে কয়েক লাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন। খবর বিবিসির।

ফিলিপাইনের জনবহুল দ্বীপ লুসোনে আঘাত হানে শক্তিশালী টাইফুন ‘নোরু’। ম্যানিলা ও কেসোন ছাড়াও ফিলিপাইনের বেশ কিছু বড় শহর এ দ্বীপে অবস্থিত। এটি দেশটির পূর্ব দ্বীপপুঞ্জগুলোর কাছাকাছি গেছে।

আরও পড়ুন: কুরিয়ার অফিসে বিস্ফোরণে নিহত ১

ফিলিপাইনের আবহাওয়াবিদরা জানিয়েছেন, টাইফুনটি ‘তীব্র আকার ধারণ’ করার পর এটির বাতাসের গতিবেগ প্রতি ঘণ্টায় ২৪০ কিলোমিটারেও ওপরে উঠেছে।

এ টাইফুন বা ঘূর্ণিঝড়টির প্রভাবে ভূমিধস, জলোচ্ছ্বাস এবং প্রচণ্ড ঝড় হতে পারে। রাজধানী ম্যানিলাতেও এর প্রভাব পড়বে।

আরও পড়ুন: ইডেন কলেজ ছাত্রলীগের কমিটি স্থগিত

ঝুঁকিতে থাকা সাধারণ মানুষকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টায় ঘূর্ণিঝড়টির গতিপ্রতি ঘণ্টায় প্রায় ৯০ কিমি বেড়েছে।

ফিলিপাইনের সবচেয়ে বড় ও জনবহুল দ্বীপ লুজনে ৫ নাম্বার সতর্কতা জারি করা হয়েছে, যা সর্বোচ্চ সতর্কতা সংকেত।

আরও পড়ুন: আয়ারল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

এছাড়া দেশটিতে বিমান চলাচল এবং ফেরি সার্ভিস বন্ধ করে দেওয়া হয়েছে। প্যাসিফিক অঞ্চলের দেশ ফিলিপাইনে ছোটবড় সাত হাজার দ্বীপ রয়েছে। যেগুলো ঝড়ের কারণে সবসময় ঝুঁকিতে থাকে।

প্রসঙ্গত, ২০২১ সালের ডিসেম্বর মাসে ফিলিপাইনে আঘাত হানে শক্তিশালী টাইফুন রাই। সেবার প্রায় ৪০০ মানুষ প্রাণ হারিয়েছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

হযরত শাহজালালে বিমানবন্দরে দুর্ঘটনার মহড়া

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান দুর্ঘট...

জামিন পেলেন মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রোপার্টিজ আব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা