কুরিয়ার অফিসে বিস্ফোরণে নিহত ১
জাতীয়

কুরিয়ার অফিসে বিস্ফোরণে নিহত ১

সান নিউজ ডেস্ক: রাজধানীর হাজারীবাগে কুরিয়ার সার্ভিসের সার্ভিসের ডিপোতে কেমিক্যাল বিস্ফোরণে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: পঞ্চগড়ে নৌকা ডুবে ২৪ জনের মৃত্যু

প্রাথমিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। আহতরা হলেন- হালিম (২৮) মার্সেল (৩৬) ও আশিক (৪০)।

রোববার (২৫ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তারুজ্জামান।

আরও পড়ুন: আরও ৪৪০ হাসপাতালে ভর্তি

তিনি জানান, হাজারীবাগের বউবাজার এলাকায় মেট্রো এক্সপ্রেস কুরিয়ার ও পার্সেল সার্ভিসের অফিসের সামনে মালামাল লোড-আনলোডের সময় কুরিয়ার সার্ভিসের অফিসে কেমিক্যাল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে হতাহতরা লেবার হিসেবে কাজ করছিলেন।

হাজারীবাগ থানার এসআই ইমদাদুল হক শাহীন বলেন, কিছুক্ষণ আগে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। প্রত্যক্ষদর্শী ও কেমিক্যালের আলামত সংগ্রহ করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

চলে গেলেন শিল্পী মুস্তাফা মনোয়ার

দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও খ্যাতিমান চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আ...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা