আন্তর্জাতিক

হ্রদে পাওয়া গেলো ২মুখ ও ৪চোখ ওয়ালা মাছ

সান নিউজ ডেস্ক : ইউক্রেনের চেরনোবিল পরমাণু কেন্দ্রের কাছে একটি হ্রদে আশ্চর্য মাছ পাওয়া গেছে। মাছটির দু’টি মুখ এবং ‘চারটি চোখ’ রয়েছে। হ্রদ থেকে টেনে আনার পর যোগাযোগমাধ্যমে এই মাছটির একটি ভিডিও ভাইরাল হয়েছে।

আরও পড়ুন: পঞ্চগড়ে নৌকা ডুবে ১৩ জনের মৃত্যু

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি স্টার।

প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সালে ওই হ্রদটিতে পারমাণবিক দূষণ ঘটেছিল। আর সেই দূষণের কারণেই উদ্ভটভাবে মাছটির শারীরিক বিকৃতি ঘটেছে। তবে, বিজ্ঞানীরা এই বিষয়ে নিশ্চিত নন। তাদের দাবি, দূষণের কারণেই মাছটির এরকম বিকৃতি ঘটেছে কি না জানতে আরও পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন।

ভিডিওতে মাছটির দুটি মুখ ও চারটি চোখ আছে বলে মনে হলেও, বিজ্ঞানীদের অনেকে তা মানতে নারাজ। তাদের দাবি, দ্বিতীয় যে মুখটি দেখা যাচ্ছে, সেটি আসলে একটি ক্ষত হতে পারে। পুরোপুরি নিরাময় না হওয়ায় ওই গর্তের মতো অংশ তৈরি হয়েছে।

আরও পড়ুন: অপপ্রচারের সমুচিত জবাব দিন

তাদের মতে, মাথার ওপরে যে দ্বিতীয় জোড়া ‘চোখ’ দেখা যাচ্ছে, সেটি সম্ভবত চোখ নয়। সেগুলো মাছটির নাসারন্ধ্র। কারণ মাছটি এশিয়ান কার্প বলে মনে হচ্ছে। এদের অন্যতম বৈশিষ্ট্য হলো মাথার ওপরের দিকে নাসারন্ধ্র থাকে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা