ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রেমিকার সঙ্গে স্বামীর বিয়ে দিলেন স্ত্রী!

সান নিউজ ডেস্ক: নিজে দাঁড়িয়ে থেকে স্বামীর সঙ্গে তার প্রেমিকার বিয়ে দিলেন এক নারী। এরপর থেকে ওই তিন জন এক ছাদের নিচেই থাকছেন।

আরও পড়ুন: দেশে আরও ৪ জনের প্রাণহানি

সম্প্রতি চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের অন্ধ্র প্রদেশের তিরুপতিতে। শনিবার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউ’র এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যম বলছে, অন্ধ্র প্রদেশের তিরুপতির দাক্কিলির আম্বেদকর নগরের বাসিন্দা কল্যাণ নামের এক যুবক। ভিডিও নির্ভর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউটিউবে তার জনপ্রিয়তা তুঙ্গে। ইউটিউব এবং শেয়ারচ্যাটে তার অনুসারীর তালিকাও অনেক লম্বা।

আরও পড়ুন: প্রাণহানির তালিকায় শীর্ষে রাশিয়া

কল্যাণের সঙ্গেই বছর কয়েক আগে কাডাপার বাসিন্দা বিমলার পরিচয় হয়। এরপর তারা একে অপরের প্রেমে পড়েন এবং বিয়ে করেন। এক সঙ্গে সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভিডিও বানিয়েছেন তারা। জনপ্রিয়ও হয়েছে সেসব ভিডিও।

কিন্তু সম্প্রতি বিশাখাপত্তনমের বাসিন্দা নিত্যশ্রী নামের এক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে কল্যাণের। বিশাখাপত্তনম থেকে নিত্যশ্রী চলে আসে কল্যাণের বাড়ি। নিত্যশ্রীও সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট জনপ্রিয়। আম্বেদকর নগরে এসে নিত্যশ্রী জানতে পারে কল্যাণ বিবাহিত।

তখন তিনি কল্যাণের স্ত্রী বিমলাকে অনুরোধ করেন, কল্যাণকে বিয়ে করার অনুমতি দিতে। তারা ঠিক করেন নিত্যশ্রীকে বিয়ে করে এক সঙ্গেই থাকবেন তিন জন। স্বামীও নিত্যশ্রীকে ভালোবাসেন জেনে বিমলা সেই প্রস্তাবে রাজি হয়ে যান।

আরও পড়ুন: মধ্যরাতে ইডেনে কলেজে উত্তেজনা

সেই মতো সম্প্রতি মন্দিরে গিয়ে কল্যাণের সঙ্গে তার প্রেমিকা নিত্যশ্রীর বিয়ে দেন বিমলা। এক সঙ্গে ছবিও তুলেছেন তিন জন। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। দুই স্ত্রী বিমলা এবং নিত্যশ্রীকে নিয়ে একই বাড়িতে থাকছেন কল্যাণ।

অবশ্য প্রথম স্ত্রী উপস্থিত থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে করা আইনসম্মত কিনা, সে প্রশ্ন তুলছেন অনেকে। তবে সেসব প্রশ্নে গুরুত্ব দিতে নারাজ এই তিনজন। আপাতত আম্বেদকর নগরের বাড়িতে সুখেই সংসার করছেন তারা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্...

স্পিকার হাফিজ উদ্দিন আইপিইউ’র এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্য...

মাহবুবউল আলম হানিফসহ ৪ নেতার সর্বোচ্চ সাজা চাইল প্রসিকিউশন

জুলাই গণঅভ্যুত্থান ও আন্দোলন চলাকালে কুষ্টিয়ায় ছয়জ...

শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দ...

৫০০ স্কুল বন্ধ করল ফ্রান্স

শিক্ষার্থীদের তীব্র আন্দোলন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের মুখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা