খেলা

আয়ারল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ বাছাইয়ের পর্বের ফাইনালে আয়ারল্যান্ডকে ৭ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আবুধাবিতে রোববার (২৫ সেপ্টেম্বর) দিনগত রাতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নিগার সুলতানার দল।

আরও পড়ুন: প্রেমিকার সঙ্গে স্বামীর বিয়ে দিলেন স্ত্রী!

এর আগে বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত হয়ে গিয়েছিল ফাইনালে নাম লেখানোর পরই। ২০২৩ সালে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলাটা নিশ্চিতই হয়ে গেছে বাংলাদেশের। তবে বাছাইপর্বের ফাইনালটা বাকি ছিল। আয়ারল্যান্ডকে ৭ রানে হারিয়ে সেই ফাইনালেও জিতল বাংলাদেশ। তাতে বাছাইপর্বে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় নিগার সুলতানার দল।

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আয়ারল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা। আগে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১২০ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ৯ উইকেট হারিয়ে ১১৩ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড।

আরও পড়ুন: ইডেন কলেজ ছাত্রলীগের কমিটি স্থগিত

বল হাতে বাংলাদেশে রুমানা আহমেদ ২৪ রান দিয়ে ৩টি উইকেট তুলে নেন।আর ২টি করে উইকেট নেন সানজিদা আক্তার মেঘলা, নাহিদা আক্তার ও সোহেলি আক্তার।

অন্যদিকে, মাঝারি লক্ষ্যের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে আয়ারল্যান্ড। কেননা টপ অর্ডারের কোন ব্যাটারই পাননি দুই অঙ্কের রানের দেখা। এরপর ইমিয়ার রিচার্ডসন এবং ম্যারি ওয়ালডল দলকে খাদের কিনারা থেকে টেনে তোলার চেষ্টা করেও ব্যর্থ হন।

আরও পড়ুন: কুরিয়ার অফিসে বিস্ফোরণে নিহত ১

শেষদিকে আরলিনে কেলি এবং চারা মুরারি জুটি গড়ে ম্যাচকে জমিয়ে তোলেন। তবে শেষ ওভারে নাহিদার বোলিং দৃঢ়তায় দলকে জয়ের বন্দরে ভেড়াতে পারেননি আইরিশ এই দুই ব্যাটার। শেষ পর্যন্ত ৭ রানের হার নিয়ে রানার-আপ হয়েই মাঠ ছাড়ে আইরিশরা। বাংলাদেশের পক্ষে রোমানা আহমেদ ৩ উইকেট নেন, এছাড়া সানজিদা আক্তার মেঘলা, নাহিদা আক্তার, এবং সোহালি আক্তার নেন ২ টি করে উইকেট।

এর আগে সেমিফাইনালে থাইল্যান্ডকে ১১ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে জায়গা নিশ্চিত করে বাংলাদেশ। আজ জিতে বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপে গেল টাইগ্রেসরা।

আরও পড়ুন: যুদ্ধ-মহামারিতে কাবু রাশিয়া

এর আগে ২০১৮ ও ২০১৯ সালে বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপ খেলেছিল বাংলাদেশের নারীরা। তার আগে ২০১৪ সালে স্বাগতিক হিসেবে এবং ২০১৫ সালে বিশ্বকাপের বাছাইপর্বে রানার্স-আপ হয়ে খেলেছিল টাইগ্রেসরা।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

হযরত শাহজালালে বিমানবন্দরে দুর্ঘটনার মহড়া

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান দুর্ঘট...

জামিন পেলেন মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রোপার্টিজ আব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা