খেলা

ব্রাজিলের দুর্দান্ত জয়

সান নিউজ ডেস্ক : বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে শুক্রবার ব্রাজিল ৩-০ গোলে হারিয়েছে ঘানাকে, ৪০ মিনিটের মধ্যে করে ফেললো তিন গোল ।গোল তিনটি পেয়েছেন দু’জন; মারকিনিয়োস আর রিচার্লিসন।

আরও পড়ুন : ২০ কোটি মুসলমান নিপীড়নের শিকার

(২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে ঘানার মুখোমুখি হয় ব্রাজিল। ফ্রান্সের লে হার্ভে স্টেডিয়ামে রিকারলিসনের জোড়া গোলে ঘানাকে ৩-০ গোলে সেলেকাওরা।

তাতে ম্যাচের ৯ মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। এ সময় কর্নার পায় ব্রাজিল। কর্নার থেকে রাফিনহার উড়িয়ে মারা বলে বুলেট গতির হেড নিয়ে জালে জড়ান মারকুইনহোস। ২৮ মিনিটে রিকারলিসনের গোলে ব্যবধান দ্বিগুণ হয়। এ সময় নেইমারের বাড়িয়ে দেওয়া বল পেয়ে বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে জালে পাঠান রিকারলিসন।

৪০ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন টটেনহ্যামের তারকা রিকারলিসন। তাতে ব্রাজিল এগিয়ে যায় ৩-০ ব্যবধানে। এ সময় সেট পিচ থেকে ক্রসে রিকারলিসনকে বল বাড়িয়ে দেন নেইমার। সেটাতে বুদ্ধিদীপ্ত হেড নিয়ে বল জালে জড়ান রিকারলিসন।

বিরতির পর তিতে একাধিক পরিবর্তন আনেন দলে। তবে আর গোল পায়নি তারা। যদিও বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করেছিল তার শিষ্যরা। ৭৫ মিনিটে লুকাস পাকুয়েতার ক্রস থেকে প্রায় গোল করে বসেছিলেন অ্যান্থনি।

পুরো ৯০ মিনিট খেলা নেইমার ৮০ মিনিটে ঘানার তিনজন রক্ষণভাগের খেলোয়াড়কে কাটিয়ে গোলের সুযোগ তৈরি করেছিলেন। কিন্তু জালে জড়াতে পারেননি। তাতে ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।

আরও পড়ুন : একদিনে সুস্থ সোয়া ৪ লাখ মানুষ

প্রাণভোমরা নেইমারের দারুণ ফর্ম, দাপুটে জয়, বেঞ্চের খেলোয়াড়দের বাজিয়ে দেখা… বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচ থেকে এর চেয়ে বেশি আর কী চাইতে পারত ব্রাজিল? নিজেদের পরবর্তী প্রীতি ম্যাচে আগামী ২৮ সেপ্টেম্বর আবারও মাঠে নামবেন নেইমাররা। তিউনিসিয়ার বিপক্ষে সেই ম্যাচেও প্রাপ্তির ঝুলিটা এভাবেই পূর্ণ হোক, সেটাই নিশ্চয়ই চাইবে ব্রাজিল!

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা