রাতে মাঠে নামছে বাংলাদেশ
খেলা

রাতে মাঠে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের সেমিফাইনালে রাতে মাঠে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাংলাদেশ সময় আজ রাত ৯টায় টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড।

আরও পড়ুন: মার্কিন বিনিয়োগের আহ্বান

এই ম্যাচ জিতলেই ফাইনালের পাশাপাশি বিশ্বকাপের মূল পর্বের টিকিটও নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশ নারী দলের। এই বাছাইপর্ব থেকে ফাইনালিস্ট দুই দলই পাবে বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ।

চলতি বাছাই পর্বে এখন পর্যন্ত দুর্দান্ত খেলছে নিগার সুলতানা জ্যোতির দল। আয়ারল্যান্ডকে ১৪ রানে, স্কটল্যান্ডকে ৬ উইকেটে ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৫৫ রানের সহজ জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। রাতে থাইল্যান্ডকে হারিয়ে জয়যাত্রা অব্যাহত রাখার মিশনেই নামবে তারা।

আরও পড়ুন: সিরিয়ার উপকূলে নৌকাডুবি, নিহত ৩৪

এর আগে থাইল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত ৪টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ। চার ম্যাচেই বাংলাদেশ বিজয়ীর হাসি নিয়ে মাঠ ছেড়েছে। সবশেষ ২০১৯ সালে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেই থাই নারীদের ৭০ রানে হারায় বাংলাদেশ।

টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ সময় বিকেল ৫টায় মুখোমুখি হবে আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের নারী দল। এই ম্যাচের জয়ী দলের সঙ্গে বাংলাদেশ-থাইল্যান্ড ম্যাচের জয়ী দলের মধ্যকার জয়ীদের ফাইনাল হবে আগামী রোববার।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা