কারবালায় পাহাড়ধসে নিহত ৪
আন্তর্জাতিক

কারবালায় পাহাড়ধসে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের কারবালায় শিয়াদের একটি মাজারের ওপর পাহাড়ের মাটিধসে চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৬ জন। এখনো আটকা পড়ে আছেন আরও বেশ কয়েকজন।

আরও পড়ুন: বিশ্বজুড়ে কমেছে মৃত্যু ও শনাক্ত

রোববার (২১ আগস্ট) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

এক বিবৃতিতে জানানো হয়, শনিবারের ওই মাটিধসের ঘটনায় আহত হয়েছেন ছয়জন। এখনো ধ্বংস্তূপে কেউ থাকতে পারেন বলে উদ্ধারকাজ চালাচ্ছেন তদন্ত ও উদ্ধারকারী টিম।

আরও পড়ুন: চা-শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

কারবালা প্রান্তরের পশ্চিমাঞ্চলে অবস্থিত কাতারাত আল-ইমাম-আলি মাজার। শহর কারবালার কেন্দ্র থেকে প্রায় ২৮ কিলোমিটার (১৭ মাইল) দূরে অবস্থিত এটি। পাহাড় কেটে বানানো স্থাপনাটি ঘিরে আকস্মিকভাবে শুরু হয় মাটিধস।

প্রাথমিক তথ্য থেকে জানা গেছে যে আর্দ্রতার কারণে পাহাড়ি এলাকায় ভূমিধসের সূত্রপাত। পাহাড়ের মাটিধসে মাজারের ছাদে পড়লে ধ্বংসস্তূপে পরিণত হয় এটি এবং হতাহতের এ ঘটনা ঘটে।

সূত্র: বিবিসি

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

বদলে গেল ক্রিকেটের নিয়ম

আধুনিক ক্রিকেটের গতি বাড়াতে এবং মাঠের নানা জটিলতা কাটাতে নতুন কিছু নিয়ম নিয়ে...

সাংগঠনিক পদক্ষেপ নয়, কঠোর আইনগত শাস্তি চান জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, রাড্ডা ক্লিন...

স্মরণে অমর সুরসাধক কর্তা

সংগীতের আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের নাম শচীন দেব বর্মণ, যাঁকে সবাই পরম শ্রদ্ধা...

শি জিনপিংকে তারেক রহমানের শুভেচ্ছা

চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশটির প্রেসি...

অবশেষে জটিলতা কাটলো, কাল আসছে রূপপুরের ইউরেনিয়াম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা