ইমরান খান
আন্তর্জাতিক

গ্রেফতার হতে পারেন ইমরান খান!

সান নিউজ ডেস্ক: গ্রেফতার হতে পারেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান। দেশটির সাবেক এই প্রধানমন্ত্রীর সম্ভাব্য গ্রেফতার নিয়ে দেশটির রাজনীতিতে ফের উত্তেজনা দেখা দিয়েছে।

আরও পড়ুন: বিশ্বজুড়ে কমেছে মৃত্যু ও শনাক্ত

এই পরিস্থিতিতে ইমরান খানের সম্ভাব্য গ্রেফতারের বিরুদ্ধে প্রতিবাদ করতে দলীয় কর্মী ও সমর্থকদের রাস্তায় নামতে বলেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতারা। সোমবার (২২ আগস্ট) পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

এর আগে বিচারক ও পুলিশ কর্মকর্তাদের প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগে ইমরান খানের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। ইসলামাবাদের মারগাল্লা থানায় সন্ত্রাসবিরোধী আইনের সাত নম্বর ধারায় ওই এফআইআর দায়ের করে পুলিশ।

সংবাদমাধ্যম বলছে, ফেডারেল রাজধানী ইসলামাবাদের অতিরিক্ত দায়রা জজ জেবা চৌধুরীকে হুমকি দেওয়ার অভিযোগে ইসলামাবাদ সদর ম্যাজিস্ট্রেট আলী জাভেদের অভিযোগে পিটিআই চেয়ারম্যানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন: পায়ে ধরে কাউকে নির্বাচনে আনবে না ইসি

ইমরানের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তৃতা এবং সেনাবাহিনী, পুলিশ এবং বিচার বিভাগের বিরুদ্ধে বিদ্রোহ উসকে দেওয়ার জন্য একজন বাসিন্দার কাছ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়ার কয়েক ঘণ্টা পর এফআইআরটি দায়ের করা হয়।

মারগাল্লা পুলিশের দায়ের করা এফআইআরে বলা হয়েছে, পুলিশ ও বিচার বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তাদের আতঙ্কিত করার জন্য পিটিআই প্রধান ইসলামাবাদের অতিরিক্ত দায়রা জজকে হুমকি দিয়েছেন, যাতে তারা তাদের দায়িত্ব পালন করতে না পারে এবং পিটিআই-এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া থেকে বিরত থাকে।

এদিকে এফআইআর দায়ের হওয়ার পর যেকোনো সময় ইমরান খানকে গ্রেফতার করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সিনিয়র পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী একটি টুইটে কর্মীদের ইমরানের বানি গালার বাসভবনে পৌঁছাতে বলেছেন। সেখানে এখনও বহুসংখ্যক পিটিআই কর্মী উপস্থিত রয়েছেন।

টুইটে বলা হয়, ‘(...) কয়েক ঘণ্টার মধ্যে হাজার হাজার মানুষ বানি গালায় আসবে ইনশাআল্লাহ।’

আরও পড়ুন: সতর্কভাবে কথা বলা উচিত

পিটিআই ভাইস-চেয়ারম্যান শাহ মাহমুদ কোরেশি মিডিয়ার সাথে কথা বলার সময় পার্টি কর্মীদের প্রস্তুত থাকতে এবং ইমরানের গ্রেফতারের ক্ষেত্রে দলের প্রতিবাদের ডাকের জন্য অপেক্ষা করতে বলেছেন। তিনি বলেন, জোট সরকার দলীয় প্রধানকে গ্রেফতার করার পরিকল্পনা করছে বলে আমাদের উদ্বেগ রয়েছে এবং ইমরানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের পরিণতি ভোগ করতে হবে।

একইভাবে, পিটিআই নেতা ফারুখ হাবিব এবং হাম্মাদ আজহারও ইমরানকে সম্ভাব্য গ্রেফতারের বিষয়ে ‘আমদানিকৃত সরকারের’ প্রচেষ্টা ব্যর্থ করে দিতে কর্মীদের ফয়সালাবাদ এবং লাহোরের লিবার্টি চক এলাকায় জড়ো হতে নির্দেশ দেন।

এছাড়া পাকিস্তানের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আলী আমিন গন্ডাপুর তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে কর্তৃপক্ষকে সতর্ক করে বলেছেন, ‘ইমরান খানকে আমদানি করা সরকার গ্রেফতার করলে আমরা ইসলামাবাদ দখল করব এবং পুলিশের প্রতি আমার বার্তা হলো- এই রাজনৈতিক যুদ্ধের অংশ হবেন না অন্যথায় (আমরা) আপনাকে পিডিএম কর্মী হিসাবে মোকাবিলা করব।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

লাগামহীন ‘বাংলার টেসলা’, ঢাকার সড়কে আতঙ্ক

ঢাকার রাত যত গভীর হয়, শহরের ব্যস্ততা ততটা কমে এলেও বিদ্যুতের চাহিদা সবসময় একই...

আসছে ‘জিন্দেগি না মিলেগি দোবারা ২’

২০১১ সালে মুক্তি পায় জোয়া আখতারের সিনেমা ‘জিন্দেগি না মিলেগি দোবারা&rsq...

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন ভর্তি ৬৭১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন...

ওজন নিয়ন্ত্রণে আদা চা কতটা কার্যকর? খাবেন যেভাবে

খাওয়ার পর পেট ফাঁপা, ভারী লাগা কিংবা হজমের অস্বস্তিতে অনেকেই ঘরোয়া সমাধান খোঁ...

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমমর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হবে...

দুদক কোনো চাপের মধ্যে নেই: চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো ধরনের চাপের মধ্যে নেই এবং স্বাধীনভাবে কাজ করবে...

নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএসসিসির সমন্বিত অভিযান

নাগরিক সেবার মান নিশ্চিত করতে রাজধানীর সাইন্সল্যাব ও সিটি কলেজ এলাকায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা