আন্তর্জাতিক

বান্ধবীর সাথে ধরা পড়ে জুতোপেটার শিকার নেতা!

আন্তর্জাতিক ডেস্ক: বান্ধবীকে নিয়ে ঘুরছিলেন এক নেতা। এ খবর মুহূর্তের মধ্যে পৌঁছে যায় স্ত্রীর কাছে। এতে গাড়ি থেকে নামিয়ে ওই স্বামীকে বেধড়ক জুতােপেটা করেন স্ত্রী-শাশুড়িসহ বেশ কয়েকজন।

আরও পড়ুন : পররাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে লিগ্যাল নোটিশ

চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বুন্দেলখণ্ডের জুহি থানা এলাকায়। বিজেপি নেতাকে জুতোপেটার ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েও দিয়েছেন স্ত্রী। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে তার মার খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, স্বামী অন্য নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এমন সন্দেহ থেকে তাকে মারধর করেন স্ত্রী। এমনকি, স্ত্রী ও শাশুড়ির জুতোপেটা থেকে বান্ধবীকেও রক্ষা করতে পারেননি বিজেপি নেতা। তাকেও ব্যাপক মারধর করা হয়।

আরও পড়ুন : ইমরান খানের বক্তব্য সম্প্রচারে নিষেধাজ্ঞা

এই খবর পেয়ে প্রায় সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় জুহি থানার পুলিশ। দুই পক্ষকেই থানায় নিয়ে যায় তারা। এরপর বিজেপি নেতার বিরুদ্ধে তার স্ত্রী মণি সোনকর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, স্ত্রী ও শাশুড়ির হাতে বেধড়ক জুতোপেটার শিকার এই বিজেপি নেতার নাম মোহিত সোনকর। তিনি বুন্দেলখণ্ডের ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি। স্ত্রীর হাতে এই মার খাওয়া নিয়ে কটাক্ষ শুরু করেছেন সেখানকার বিরোধীদলীয় রাজনীতিকরা।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা